Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ইলিশের দাম বাড়তেই দেখি, কমতে দেখি না’

শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৬:২৪
‘ইলিশের দাম বাড়তেই দেখি, কমতে দেখি না’

ছবি: আগামীর সময়

চাঁদপুরের ইলিশের স্বাদ অন্যরকম, ঢাকা থেকে কিনে সেই স্বাদ পাওয়া যায় না। কিন্তু ইলিশের দাম শুধু বাড়তেই দেখি, কমতে দেখি না। এভাবে দাম বাড়তে থাকলে ইলিশ কেনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে।

শুক্রবার (১৪ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে এসে এভাবেই আক্ষেপের কথা জানান ঢাকা থেকে আসা ক্রেতা পারভেজ।

সাপ্তাহিক ছুটির দিনে ইলিশ কিনতে বড়স্টেশন মাছঘাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে মাছঘাট। বিভিন্ন আড়তে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পারভেজ বলেন, শুক্রবার থাকায় মাছঘাটে অনেক ভিড়। পরিবার নিয়ে ইলিশ কিনতে এসেছি। কিন্তু ক্রেতা বেশি থাকায় ব্যবসায়ীরা দামও বাড়িয়ে দিয়েছেন। ইলিশের দাম নিয়ন্ত্রণে না এলে সামনে ইলিশ কেনা আরও কঠিন হয়ে যাবে।

ব্যবসায়ীরা বলছেন, মাছের সরবরাহ তুলনামূলক কম থাকায় কয়েক দিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে।

আরও পড়ুন

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে গেলে যুগের পর যুগ ভুগতে হবে

১৪ আগস্ট ২০২৬

বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে। আর এক কেজির কম ওজনের ইলিশের দাম পড়ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।

কামাল হোসেন বলেন, কয়েক দিনের তুলনায় আজ প্রতি কেজি ইলিশের দাম প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। ঘাটে ইলিশের সরবরাহ তুলনামূলক কম। অন্যদিকে ছুটির দিনে ক্রেতার চাপ বেড়েছে। ফলে চাহিদা অনুযায়ী দাম কিছুটা বেড়েছে।

এদিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা জানান, ছুটির দিনে পরিবার নিয়ে চাঁদপুরের ইলিশ কিনতে এসেছেন তারা। চাঁদপুরের ইলিশের প্রতি আগ্রহ থাকলেও বাড়তি দামের কারণে অনেকেই চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারছেন না।

ক্রেতাদের ভাষ্য, ইলিশের দাম আরও কমলে সাধারণ মানুষের জন্য কেনা সহজ হতো। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের কাছে ইলিশ এখন অনেকটাই বিলাসী পণ্যে পরিণত হচ্ছে।

ক্রেতারা আশা করছেন, বাজারে ইলিশের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।

চাঁদপুরইলিশমূল্যবৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়