Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাঘাটায় সরকারি ডেন্টালসেবা ‘লাইফ সাপোর্টে’

গাইবান্ধা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৫:২৩
সাঘাটায় সরকারি ডেন্টালসেবা ‘লাইফ সাপোর্টে’

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রশাসনিক সিদ্ধান্ত ও জনবল সংকটের কারণে কার্যত বন্ধ হয়ে গেছে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ডেন্টাল (দাঁতের) সেবা।

একমাত্র বিডিএস চিকিৎসক দীর্ঘমেয়াদি ছুটিতে থাকায় এবং ডেন্টাল টেকনোলজিস্টকে অন্য উপজেলায় প্রেষণে পাঠানোয় প্রতিদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শত শত রোগী। এতে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ডেন্টাল ইউনিটের সরকারি চেয়ার ও যন্ত্রপাতি কার্যত অচল অবস্থায় পড়ে আছে। দায়িত্বপ্রাপ্ত টেকনোলজিস্ট না থাকায় ডেন্টাল কক্ষটি বর্তমানে শিশুস্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে দাঁতের সমস্যায় হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা না পেয়েই ফিরে যেতে হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, সাঘাটা উপজেলার নদীভাঙনকবলিত চরাঞ্চল ছাড়াও পাশের ফুলছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য এই হাসপাতালই দাঁতের চিকিৎসার একমাত্র সরকারি ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে ডেন্টাল চিকিৎসক ছুটিতে রয়েছেন। অন্যদিকে একমাত্র ডেন্টাল টেকনোলজিস্টকে প্রেষণে ফুলছড়ি উপজেলার উদাখালী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

কামালেরপাড় চরাঞ্চলের বাসিন্দা আব্দুল ওয়াহেদ (৫৮) জানিয়েছেন, তিন দিন ধরে তীব্র দাঁতের ব্যথায় ভুগছেন। অনেক কষ্ট করে হাসপাতালে এসে জানতে পারেন চিকিৎসকও নেই, চিকিৎসাও নেই। বাধ্য হয়ে কবিরাজের কাছে গেলেও কোনো উপকার পাননি।

আরও পড়ুন

শিশুদের ২৫ পয়সায় শুরু, এখন বই ১৫ হাজার

২৪ জুলাই ২০২৬

কাতলামারীর চর থেকে আসা সেলিনা বেগম বলেছেন, সহজ যোগাযোগের কারণে তিনি সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। কিন্তু সরকারি হাসপাতালে এসেও চিকিৎসা না পেয়ে হতাশ হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সেবা না পাওয়ায় অনেক দরিদ্র রোগী বাধ্য হয়ে ভিলেজ ডাক্তার, কবিরাজ কিংবা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করছেন। এতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে। চরাঞ্চলের অধিকাংশ মানুষের পক্ষে বেসরকারি ক্লিনিকে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নেওয়াও সম্ভব নয়।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ পিন্টু আগামীর সময়কে জানিয়েছেন, ডেন্টাল চিকিৎসক শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘমেয়াদি ছুটিতে রয়েছেন, যা প্রায় এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। টেকনোলজিস্ট প্রেষণে থাকায় ডেন্টাল কক্ষটি শিশুস্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, টেকনোলজিস্টের প্রেষণ বাতিলের আবেদন করা হবে এবং বিষয়টি দ্রুত জেলা সিভিল সার্জনকে জানানো হবে।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেডেন্টাল সেবাগাইবান্ধা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা