Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আ. লীগের সঙ্গে সমঝোতা ভাঙায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
আ. লীগের সঙ্গে সমঝোতা ভাঙায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ

রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের টাকা ও ভোটব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। গত আট মাসে দলটির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিবর্তে স্থবির রাখা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা’ আদায়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে জনগণ। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ বছর ধরে গুম, খুন, তিনটি বিতর্কিত নির্বাচন এবং হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এসব অপরাধের বিচার চেয়েই মানুষ সেদিন রাজপথে নেমেছিল। কিন্তু দুই বছরেও সেই বিচারের প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

তিনি অভিযোগ করেন, গত আট মাসে বিএনপি আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া স্থবির করে রেখেছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছে এবং দলটির টাকা ও ভোটব্যাংক কাজে লাগিয়ে জয়ী হয়েছে। এখন সেই সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। প্রশ্ন রেখে তিনি বলেন, গত আট মাসে এই জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পর এই ঐক্যের উদ্যোগ কেন নেওয়া হয়নি?

জুলাই সনদ বাস্তবায়ন না করা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় কার্যকর না করার মাধ্যমে বিএনপি জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি। এসব কারণে সরকারের প্রতি জনগণের আস্থা কমেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে জনগণ ৫ আগস্ট প্রত্যাখ্যান করেছে। এখন দেশের মানুষকে নতুন করে রাজপথে নামতে হচ্ছে। এই আন্দোলন বিএনপি, এনসিপি কিংবা জামায়াতের জন্য নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য।’

ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ও নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের নদীগুলো নিয়েও ষড়যন্ত্র চলছে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও চুক্তি নবায়নের বিষয়ে স্পষ্ট কোনো অগ্রগতি নেই।’

পানিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে দুটি চিঠি দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মন্ত্রী। অথচ এর আগে সংসদে চুক্তি নিয়ে আলোচনা চলার কথা বলেছিলেন তিনি। ভারতের এমন অবস্থানের কারণে পদ্মাপাড়ের মানুষসহ রাজশাহী অঞ্চলের কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়তে পারে।

নাহিদ ইসলাম আরও বলেন, তিস্তার পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইভাবে পদ্মার পানির ন্যায্য হিস্যা না পেলে রাজশাহী অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত সুরক্ষা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই লড়াই কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সীমাবদ্ধ থাকবে না। দেশের মানুষকেই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।

বিএনপির শাসনক্ষমতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘গত ১৬ বছর বিরোধী দলে থেকেও বিএনপি আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারেনি। এখন সরকারে থেকেও দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যরাও নিরাপদে যেতে পারছেন না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।’

আরও পড়ুন

টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

২৯ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র, তরুণ, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা আবারও গড়ে তোলার আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান নাহিদ ইসলাম। তার ভাষ্য, ৫ আগস্টের পর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার সুযোগ হারিয়েছে।

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলন রাজশাহীর মাটি থেকেই গড়ে তুলতে হবে। এ অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি, নারীশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আন্দোলনে তারাই নেতৃত্ব দেবেন।’

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।


এনসিপিনাহিদবিএনপিআওয়ামী লীগরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ