Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইল

সংঘর্ষের পর মাইকে অস্ত্র নিয়ে জড়ো হওয়ার ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৪৬
সংঘর্ষের পর মাইকে অস্ত্র নিয়ে জড়ো হওয়ার ঘোষণা

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

আজ শুক্রবার নলিন বাজারে সংঘবদ্ধভাবে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে মাইকে ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের একটি গ্রামের পক্ষ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে প্রচারণা। মাইক থেকে ঘোষণা করা হচ্ছে, ‘শুক্রবার হেমনগর ইউনিয়নবাসী যার কাছে যে অস্ত্র আছে, তা নিয়ে নলিন বাজারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এ ধরনের ঘোষণার পর ভূঞাপুর ও গোপালপুর উপজেলার বাসিন্দারা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং পাল্টা সতর্কতামূলক ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার জগৎপুরা এবং পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে পুরোনো বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জগৎপুরা গ্রামের বাসিন্দা কালাম তালুকদার (৬৫) নিহত হন। তিনি মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড় মাস আগে ঘটে যাওয়া একটি বিরোধের জের ধরে বৃহস্পতিবার পুনরায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। একপর্যায়ে গোলপেচা গ্রামের কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে কালাম তালুকদারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করা হয়েছে ভর্তি। এছাড়া কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন জানান, নিহত কালাম তালুকদারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেছেন, ঘটনা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও দুই গ্রামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। যাতে এলাকায় শান্তি বজায় থাকে এবং নতুন করে কোনো সহিংসতা না ঘটে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখছে পুলিশ। রাত থেকে শুরু করে শুক্রবার দিনভর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলি বলছিলেন, দুই গ্রামের মধ্যে চলমান বিরোধটি মূলত একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে। কয়েক মাস আগে একটি দোকানে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছিল। পরে বিভিন্ন উদ্যোগে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু হঠাৎ করে আবারও সংঘাতের পুনরাবৃত্তি হওয়ায় এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জগৎপুরা ও গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন কয়েক দফা সংঘর্ষে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানসহ অন্তত ২০ জন আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রাণহানির ঘটনায় দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে।


টাঙ্গাইলসংঘর্ষদুই উপজেলাউত্তেজনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর