Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জয়পুরহাট পৌরসভা

সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২০:৪৭
সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা

জয়পুরহাট পৌরসভা— সংগৃহীত

জয়পুরহাট পৌরসভায় নাগরিকত্ব, মৃত্যু বা ওয়ারিশান সনদ পেতে হলে আগে সাবমার্সিবল পাম্পের ফি বাবদ সাড়ে ৬ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হচ্ছে। আর টাকার রসিদ না দেখালে মিলছে না কোনো সনদ। সেবা নিতে আসা সাধারণ মানুষকে এভাবেই জিম্মি করে ফি আদায় করছে পৌর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন অদ্ভুত ও চাপিয়ে দেওয়া নিয়মের জাঁতাকলে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা থেকে নাগরিকত্ব কিংবা স্বজনের মৃত্যু সনদ পাওয়া যেকোনো নাগরিকের সাধারণ অধিকার। কিন্তু জয়পুরহাটে রাজস্ব বাড়ানোর খোঁড়া যুক্তিতে এই সেবাগুলোকে সাবমার্সিবল পাম্পের ফিয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সাধারণ মানুষের তোপের মুখে পড়ে সাময়িকভাবে কিছু সনদ ইস্যু করা হলেও হয়রানি একটুও কমেনি।

পৌরসভার বুলুপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম রোস্তম বলেছেন, ‘বাসায় নিজস্ব পাম্প থাকলে পানি সংযোগের জন্য ৬ হাজার ৫০০ টাকা জমা দিয়েছি। এরপরও ওয়ারিশান সনদের জন্য দুই দিন ধরে ঘুরছি। ওয়ারিশান সার্টিফিকেটের সাথে পাম্পের ফিয়ের কী সম্পর্ক, সেটাই বুঝতে পারছি না।’

আরও পড়ুন

জনস্রোত পেরিয়ে চট্টগ্রাম শহরে প্রধানমন্ত্রী

০৯ আগস্ট ২০২৬

পৌর এলাকার মোত্তালেব হোসেন বললেন, ‘যে রিকশা চালিয়ে সংসার চালায়, তার পক্ষে কি ৬ হাজার টাকা দেওয়া সম্ভব? টাকা জমা দিলে তবেই নাকি নাগরিকত্ব সনদ মিলবে!’ সেবা নিতে আসা আরেক ভুক্তভোগী এটিকে সরাসরি 'জুলুম' বলে আখ্যায়িত করেন।

জয়পুরহাট পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেছেন, ‘জনগণের ওপর এভাবে অযৌক্তিক নিয়ম চাপিয়ে দেওয়া চরম অন্যায়। এতে ভবিষ্যতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। জনস্বার্থে অবিলম্বে এই হয়রানি বন্ধ করা উচিত।’

জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান বললেন, ‘পৌরসভার রাজস্ব আয় বাড়াতেই সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে আয় বৃদ্ধির জন্য যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পৌরসভার রয়েছে।’

জয়পুরহাট পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম বলেছেন, ‘প্রচলিত আইনে একটি সেবার শর্ত হিসেবে অন্য সেবা থেকে নাগরিককে বঞ্চিত করার কোনো সুযোগ আমার জানা নেই।’

জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘পৌরসভার কোনো বকেয়া থাকলে আরেকটি সেবা দেওয়া যাবে না, এমন কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে নাগরিকদের কোনো অভিযোগ এলে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জয়পুরহাটসাবমার্সিবল পাম্পের ফিনাগরিকসেবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ