Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিদ্যুৎ সংকটে বেকায়দায় উত্তরাঞ্চলের মানুষ

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৫:৫২
বিদ্যুৎ সংকটে বেকায়দায় উত্তরাঞ্চলের মানুষ

সংগৃহীত ছবি

অসহ্য গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন রংপুরসহ উত্তরাঞ্চলের পল্লী বিদ্যুতের গ্রাহকরা। বিদ্যুতের ঘাটতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ থাকছে না দিনের বড় একটি সময়। এতে নষ্ট হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

গ্রাহকদের অভিযোগ, বারবার বিদ্যুৎ যাওয়া-আসার কারণে ফ্রিজসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। পাশাপাশি গরমে বেড়েছে শিশু ও বয়স্কদের দুর্ভোগও।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, রংপুরসহ উত্তরাঞ্চলের ১৭টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আছে প্রায় এক কোটি। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় আরও ব্যাহত হচ্ছে সরবরাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গড়ে ৫-৭ লাখ গ্রাহক আছে প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। প্রতিটি সমিতিতে বিদ্যুতের চাহিদা ৭০-১২০ মেগাওয়াট হলেও প্রতিদিন গড়ে ঘাটতি থাকছে প্রায় ৪০ মেগাওয়াট।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় প্রায় ৬ লাখ গ্রাহক রয়েছে। সেখানে প্রতিদিন ১১০-১২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ মিলছে মাত্র ৭০-৮০ মেগাওয়াট। উত্তরাঞ্চলের অন্য পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অবস্থাও প্রায় একই।

মিঠাপুকুর উপজেলার গ্রাহক হাবিবুর রহমান বলেছেন, ‘তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি বারবার জানানো হলেও মিলছে না কোনো কার্যকর সমাধান।’


আরও পড়ুন

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে চালাতেন তদবির বাণিজ্য, অবশেষে গ্রেপ্তার

০৩ আগস্ট ২০২৬

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গঙ্গাচড়া জোনাল অফিসের আওতায় বুড়িরহাট এলাকার গ্রাহক আলবেদা খাতুন অভিযোগ করেছেন, শনিবার সকাল ৭টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ১০ বার লোডশেডিং হয়েছে। রবিবার সকাল থেকেও কয়েক দফা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। অনেক সময় আধা ঘণ্টা বিদ্যুৎ থাকার পর কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না।



তালুক হাবু গ্রামের আহাদ আলী জানালেন, গত কয়েক দিন ধরে প্রতিদিন ১০-১২ বার লোডশেডিং হচ্ছে। দিনের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না। এতে ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গ্রাহকদের আরও অভিযোগ, সামান্য মেঘ করলেও অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আবার সপ্তাহে একদিন লাইনের কাজের জন্য পূর্বঘোষণায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়। এর বাইরে ঘোষণা ছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘটনাও ঘটছে।

গঙ্গাচড়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফরহাদ হোসেন বলেছেন, ‘লাইনের ত্রুটি মেরামতের জন্য গ্রাহকদের আগেই জানিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। আর লোডশেডিং বিদ্যুতের ঘাটতির কারণেই দিতে হচ্ছে। বর্তমানে ১৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) মনোয়ারুল ইসলাম ফিরোজী জানালেন, ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। ফলে লোডশেডিং এড়ানোর সুযোগ নেই। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বরাদ্দ পেলে পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি বিদ্যুৎ লাইনের ত্রুটিও দ্রুত মেরামতের চেষ্টা চলছে। উত্তরাঞ্চলের ১৭টি পল্লী বিদ্যুৎ সমিতিতেই একই ধরনের সংকট রয়েছে।

বিদ্যুৎ সংকটলোডশেডিংপল্লী বিদ্যুৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন