Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২২
পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

ছবি: আগামীর সময়

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারায় একটি যাত্রীবাহী বাস। এসময় পদ্মা নদীর তীরের দিকে ঝুলে পড়েছিল সেলফি পরিবহনের ওই বাসটি।

তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটে এ ঘটনা। প্রায় দেড় ঘণ্টা পর বিআইডব্লিউটিসির র‍্যাকার দিয়ে টেনে নিরাপদে সড়কে তোলা হয় বাসটিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঘাট এলাকায় সিরিয়ালে দাঁড়িয়ে ছিল। ট্রিপের সময় হলে যাত্রী ওঠানোর জন্য স্ট্যান্ডের দিকে নেওয়ার পথে চালক ব্রেক করলে পর্যাপ্ত হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটির দুটি চাকা সড়কের বাইরে চলে যায় এবং সামনের অংশ নদীর পাড়ের কিনারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত বাস থেকে নেমে যান।

স্থানীয় দোকানদার আব্দুর রশিদ মিয়া বলছিলেন, ‘বাসটি সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে স্ট্যান্ডে যাওয়ার সময় চালু করার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার শেষ প্রান্তে গিয়ে আটকে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. রুহুল কুদ্দুস জানান, ফেরিঘাট এলাকায় যানবাহন নির্ধারিত স্থানে রাখার জন্য চালকদের নির্দেশ দেওয়া হয়। কেউ নিয়ম অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম উল্লেখ করেন, সেলফি পরিবহনের বাসগুলো নির্ধারিত স্ট্যান্ডে না রেখে ঘাট এলাকায় রাখা হয়। বারবার সতর্ক করার পরও এ বিষয়ে তারা সচেতন হয়নি। তিনি বলেন, ‘বাসটি অল্পের জন্য নদীতে পড়েনি, আর যাত্রীও ছিল না। যাত্রীসহ বাসটি নদীতে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’


মানিকগঞ্জপাটুরিয়াযাত্রীবাহী বাসঝুলে পড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে