Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আদালতের কাজে অসহযোগিতা করায় ওসিকে তলব

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৩:২২
আদালতের কাজে অসহযোগিতা করায় ওসিকে তলব

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে অবহেলা ও গাফিলতির অভিযোগে কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত।

একই সঙ্গে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসির প্রতি উষ্মা প্রকাশ করে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ নাজমুল হক এ নির্দেশ দেন। জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১-এর একটি মামলায় উলিপুরের বাসিন্দা ও পুলিশ কনস্টেবল জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ লাখ টাকা অর্থদণ্ড দেন।

আসামি পলাতক থাকায় তার স্থায়ী ঠিকানা উলিপুর এবং বর্তমান ঠিকানা লালমনিরহাট উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি তামিলের জন্য উলিপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আসামি একজন কর্মরত পুলিশ সদস্য হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি তাকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপও নেওয়া হয়নি।

আরও পড়ুন

রোমে সন্তানসহ খুন হওয়া দম্পতির মরদেহ দেশে

১৪ আগস্ট ২০২৬

তলব আদেশে আদালত উল্লেখ করেছেন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে উলিপুর থানার ওসি চরম অবহেলা ও গাফিলতি দেখিয়েছেন। আদালতের কাজে অসহযোগিতার জন্য তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৭ ধারায় ব্যবস্থা নেওয়া হবে না কেন, আদালত অবমাননার বিষয়ে সুপ্রিম কোর্টকে অবহিত করা হবে না কেন এবং অসদাচরণ ও অদক্ষতার জন্য বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না কেন, তা জানতে চাওয়া হয়েছে।

আগামী ৩০ আগস্ট সকাল ৯টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে হাজির হয়ে জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও আদেশে বলা হয়েছে।

আদেশের অনুলিপি উলিপুর থানার ওসির পাশাপাশি রংপুর রেঞ্জের ডিআইজি ও কুড়িগ্রামের পুলিশ সুপারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানিয়েছেন, তিনি এখনো আদালতের আদেশের কপি পাননি। কপি পাওয়ার পর জবাব দেওয়া হবে।

কুড়িগ্রামওসিপুলিশআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি