Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাণিজ্যমন্ত্রী

যানজট নিরসনে নতুন সড়ক, চলমান মেগা প্রকল্প দ্রুত শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৫:৩১
যানজট নিরসনে নতুন সড়ক, চলমান মেগা প্রকল্প দ্রুত শেষের নির্দেশ

সিলেট নগরীর যানজট, জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধানে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ শনিবার সিলেট সার্কিট হাউজে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথসভায় তিনি এ কথা বলেছেন।

সভায় সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করে মন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রধান সড়কগুলোর নির্মাণকাজ এবং চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত শেষ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরী আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং সড়ক অবকাঠামোসংক্রান্ত সমস্যারও কার্যকর সমাধান মিলবে।


আরও পড়ুন

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ

২৫ জুলাই ২০২৬

তিনি বলেছেন, জলাবদ্ধতা নিরসনে শহরের ছড়া ও খাল সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি। পানির উৎস থেকে নদী পর্যন্ত প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব।


সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানিয়েছেন, সিলেটের বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারগামী সড়ক প্রশস্ত করা হবে। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা এবং লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর যানজট কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যানজটসিলেটমেগা প্রকল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: