Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেড়িবাঁধের অভাবে বাড়ছে রেজুখালের ভাঙন

এন.এ সাগর, রামু (কক্সবাজার)
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২২:০২
বেড়িবাঁধের অভাবে বাড়ছে রেজুখালের ভাঙন

ছবি: আগামীর সময়

বর্ষা এলেই আতঙ্কে থাকেন কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের মানুষ। রেজুখালের পানি বাড়লেই ভেঙে যায় নদীপাড়। লবণাক্ত জোয়ারের পানি ঢুকে পড়ে কৃষিজমিতে। তলিয়ে যায় ধানক্ষেত, পানবরজ ও মাছের ঘের।

পশ্চিম গোয়ালিয়াপালং, দক্ষিণ গোয়ালিয়াপালং ও টাইংগাকাটা এলাকার মানুষ বছরের পর বছর একই দুর্ভোগে রয়েছেন। দীর্ঘদিন ধরে প্রায় ৪ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা।

স্থানীয়দের অভিযোগ, রেজুখালের ভাঙা অংশ দিয়ে প্রতিটি জোয়ারে লবণাক্ত পানি কৃষিজমি ও বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে ধান, পানবরজ, সুপারি, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় মাছের ঘেরও। প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় এক হাজার কৃষক সরাসরি ক্ষতির মুখে পড়েন। এর প্রভাব পড়ে কয়েক হাজার মানুষের জীবিকা ও দৈনন্দিন জীবনযাত্রায়।

শুধু কৃষিজমিই নয়, নদীভাঙনের কবলে পড়ে বিলীনের পথে রয়েছে বহু বছরের পুরনো বসতভিটাও। স্থানীয়দের ভাষ্য, রেজুখালের অব্যাহত ভাঙনে অন্তত ৩০টি পরিবার এখন সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে।

কৃষক আব্দুল রশিদ বললেন, ‘প্রতিবছর একইভাবে ফসল নষ্ট হয়। অনেক কষ্ট করে চাষাবাদ করলেও শেষ পর্যন্ত লাভের বদলে গুনতে হয় লোকসান। একটি স্থায়ী বাঁধ নির্মাণ হলে কৃষিকাজ করা সম্ভব।’

খুনিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানালেন, তাদের প্রায় ২০০ বছরের পুরনো বসতভিটা একসময় রেজুখাল থেকে প্রায় ৫০০ ফুট দূরে ছিল। বছরের পর বছর ভাঙতে ভাঙতে খালটি এখন বাড়ির একেবারে কাছে চলে এসেছে।

তিনি বললেন, ‘ইতোমধ্যে অনেক গাছপালা, কৃষিজমি ও অন্যান্য সম্পদ খালের ভাঙনে বিলীন হয়েছে। বর্তমানে অন্তত ২০টি পরিবার সরাসরি ভাঙনের ঝুঁকিতে। নতুন নির্মিত আমার বাড়িটিও এখন খালের কিনারায়।

দ্রুত টেকসই প্রতিরক্ষাব্যবস্থা নেওয়া না হলে বর্ষাতেই কয়েকটি বসতভিটা খালগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’—যোগ করেন সিরাজুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা মাহাবুব রহমানের ভাষ্য, ‘বছরের পর বছর এলাকাটি অবহেলিত। বর্ষা এলেই মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। প্রায় ৪ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের একটি প্রস্তাব ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সরকার দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে স্থানীয়দের আশা।’

রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ বললেন, ‘সাম্প্রতিক সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানালেন, তিনি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

বেড়িবাঁধরেজুখালভাঙন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২০

    advertiseadvertise