Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজারহাট

৩ কিলোমিটার রাস্তার অভাবে ৩০ কিলোমিটার ঘুরে যাতায়াত

আব্দুল্লাহ আল নোমান, রাজারহাট
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৮:২০
৩ কিলোমিটার রাস্তার অভাবে ৩০ কিলোমিটার ঘুরে যাতায়াত

ছবি: আগামীর সময়

ধরুন জরুরি ভিত্তিতে আপনার একটি কাগজে চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন। তবে ইউনিয়ন পরিষদে যেতে আপনাকে দুটি জেলার ওপর দিয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আপনি কি যাবেন?—তাও যদি যেতে হয় ৫৬ বছর ধরে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর পশ্চিম তীরে বসবাসকারী মানুষের জীবনে প্রতিদিনের বাস্তবতা যেন এক অবর্ণনীয় দুর্ভোগের কেচ্চা কাহিনী।

মাত্র ৩ কিলোমিটার সড়ক না থাকায় ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদে যেতে তাদের অতিক্রম করতে হয় প্রায় ৩০ কিলোমিটার পথ। এভাবেই ৫৬ বছর ধরে অবহেলায় পড়ে আছে চরাঞ্চলের ৬টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার। যেখানে বসবাস প্রায় ১৪ থেকে ১৫ হাজার মানুষের।

সরেজমিনে দেখা যায়, তিস্তার বুকে গড়ে ওঠা চর বিদ্যানন্দ, চর তৈয়বখাঁ, চর মনম্বর, চর চতুরা, চর গতিয়াসাম ও চর খিতাবখাঁ-এই ছয়টি চরে রয়েছে অন্তত ২০টির বেশি পাড়া। নদীর ভাঙন-গড়নের সঙ্গে বদলে যাওয়া এই জনপদ আজও উন্নয়নের মূলধারা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বর্ষা মৌসুমে তিস্তার পানি বেড়ে গেলে চরবাসীর একমাত্র ভরসা নৌকা। কিন্তু সেই নৌযানেও সময়মতো যাতায়াত সম্ভব হয় না। আবার পানি কমে গেলে নৌকাও চলে না। কোথাও কোথাও নৌকা চললেও বারবার বালুচরে আটকে পড়ে। ফলে মাত্র আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে তিন ঘণ্টারও বেশি।

স্থানীয়দের অভিযোগ, দেশের উন্নয়ন হলেও তাদের জীবনে সেই পরিবর্তনের ছোঁয়া লাগেনি। খিতাবখাঁ এলাকার মাঈদুল ইসলাম বললেন, ‘দেশে পদ্মা সেতু, মেট্রোরেল হয়েছে, গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়েছে। কিন্তু স্বাধীনতার ৫৬ বছরেও আমরা একটা রাস্তা, নেই নৌ অ্যাম্বুলেন্স, সেতু বা ভালো হাসপাতাল পাইনি।’

চর বিদ্যানন্দের বাসিন্দা শরিফুল ইসলাম বললেন, ‘একটা সাধারণ কাগজে চেয়ারম্যানের স্বাক্ষর নিতে গেলেও আমাদের দুই জেলার ভেতর দিয়ে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয়। চেয়ারম্যান না থাকলে পুরো দিনটাই নষ্ট হয়ে যায়।’

চরাঞ্চলের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। ছোট-বড় মিলিয়ে ১০-১২টি কাঁচা রাস্তা থাকলেও বর্ষায় অধিকাংশই পানিতে তলিয়ে যায়। উঁচু পাকা সড়ক না থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের।


আরও পড়ুন

ইলিশের পর দাম বাড়ল ডিমের, কেজি ৬ হাজার

২৯ জুলাই ২০২৬

চরাঞ্চলে নেই পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয় মাত্র দুটি, সে দুটিও বারবার নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আবার পুনঃনির্মাণ করে চালু করলেও হুমকিতে রয়েছে। যেকোনও মুহূর্তে ভেঙে যেতে পারে। নেই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। বাল্যবিয়ের প্রবণতাও বাড়ছে আশঙ্কাজনক হারে।


বর্ষাকালে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। অভিভাবক মৌল মিয়া ও জাফর আলী জানান, পানি পার হতে বাচ্চারা দুই সেট কাপড় নিয়ে যায়। এক কাপড়ে পানি পাড়ি দিয়ে পরে অন্য কাপড় পরে স্কুলে যায়।

স্বাস্থ্যসেবার চিত্রও অত্যন্ত নাজুক। প্রায় ৮ হাজার মানুষের জন্য রয়েছে মাত্র একটি কমিউনিটি ক্লিনিক ‘চর বিদ্যানন্দ কমিউনিটি ক্লিনিক’। সেটিও চরের বিপরীতে অবস্থিত। সেখানে কর্মরত আছেন একজন মাত্র স্বাস্থ্যকর্মী।

স্বাস্থ্যকর্মী রুফাইদা ইয়াসমিন বীমা বললেন, ‘আমি একাই এখানে দায়িত্ব পালন করছি। প্রতিদিন প্রায় ৪০ জন রোগী আসে, কিন্তু পর্যাপ্ত ওষুধ নেই, জনবলও নেই। এতে চিকিৎসা দিতে খুবই সমস্যা হচ্ছে।’

জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস পৌঁছাতে পারে না। নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেই। ফলে অনেকেই বাধ্য হয়ে স্থানীয় কবিরাজের শরণাপন্ন হন।

চরের মাটিতে সোনা ফলে। সেখানে বাদাম, আলু, ভুট্টা, পেঁয়াজ, রসুন, মরিচসহ নানা ফসল উৎপাদিত হয়। কিন্তু বাজারে পৌঁছানোর সঠিক ব্যবস্থা না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

কৃষক নুরুল হক মুন্সির মতে, ‘আমাদের রিলিফ দরকার নেই। রাস্তা থাকলে আমরা নিজেরাই ফসল বিক্রি করে ভালোভাবে বাঁচতে পারতাম।’

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় ছাড়া জনপ্রতিনিধিদের দেখা মেলে না। চর বিদ্যানন্দের আমজাদ হোসেন ক্ষোভ প্রকাশ করেন। বললেন, ‘এলাকায় রাস্তা-ঘাট কিছুই নাই। চলাফেরা করতে পারি না। কাউন্সিলে যেতে ৩০ কিলোমিটার ঘুরতে হয়।’

একই সুরে কথা বলেন হায়দার আলী, ‘নির্বাচনের আগে নেতারা আসে, ভোট শেষ হলে আর দেখা যায় না।’

বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলামের ভাষ্য, ‘চরবাসীরা সরাসরি ইউনিয়ন পরিষদে আসতে পারে না। অনেক কষ্ট করে আসে, প্রায় ৩০০ টাকা খরচ হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের যাতায়াত অনেক সহজ হবে।’

তিস্তার বুকে গড়ে ওঠা এই জনপদের মানুষের প্রত্যাশা একটাই-একটি টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা। মাত্র ৩ কিলোমিটার রাস্তা নির্মাণই বদলে দিতে পারে তাদের জীবন। উন্নয়নের এই বৈষম্য দূর করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে চরাঞ্চলের মানুষ। উন্নয়নের গল্প যখন দেশজুড়ে, তখনও এই চরবাসীরা অপেক্ষায়—একটি রাস্তার, একটি সহজ জীবনের।

রাজারহাটসড়ক৩০ কিলোমিটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ