Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স

হাসপাতালের আবাসিক ভবনে ব্রয়লার খামার!

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:৩৬
হাসপাতালের আবাসিক ভবনে ব্রয়লার খামার!

ছবি: আগামীর সময়

হাসপাতালে মানুষ আসেন সুস্থ হতে। কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চলতে হচ্ছে নাকে রুমাল দিয়ে। কারণ হাসপাতালের আবাসিক ভবনের ছাদে আর বসবাসের অবস্থায় নেই, পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক মুরগির খামারে। হাসপাতালের আয়া পলি খাতুনের গড়ে তোলা এই খামারে বিষ্ঠার দুর্গন্ধে নাভিশ্বাস প্রসূতি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগের রোগীদের।

রবিবার (১০ মে) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এক অদ্ভুত চিত্র। হাসপাতালের মূল ভবনের ঠিক ৩০ মিটার দূরত্বেই আবাসিক কোয়ার্টার। আর হাসপাতালের গাইনি বিভাগ ও অপারেশন থিয়েটার এবং প্রসূতি মায়েরা যেখানে চিকিৎসাধীন, ঠিক তার পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে এই খামার।

ছেলের চিকিৎসার জন্য আসা আফসানা আক্তার ক্ষোভ প্রকাশ করে জানালেন, ছেলে পানি খেতে চেয়েছিল বলে কোয়ার্টারের সামনের টিউবওয়েলে গিয়েছিলাম। সেখানে দম বন্ধ হওয়ার মতো অবস্থা! হাসপাতালের ভেতরে এমন খামার হয় কী করে? কর্তৃপক্ষ কি কিছুই দেখে না?

রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বৃদ্ধ পথচারী আব্দুস ছাত্তারের আক্ষেপ, এমনিতেই শ্বাসকষ্টে ভুগছি। এই রাস্তা দিয়ে এখন চলাচল করা যায় না গন্ধে। যেখানে রোগ সারার কথা, সেখানেই রোগের কারখানা বানানো হয়েছে।

খামারের মালিক আয়া পলি খাতুন বিষয়টি স্বীকার করে জানান, এক মাস হলো খামারটি করেছি। বৃষ্টি হয়েছে বলে গন্ধ হচ্ছে। খামারে তিন শতাধিক ব্রয়লার মুরগি আছে। আজই এখান থেকে মুরগিগুলো সরিয়ে ফেলব।

মুরগির খামারটির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানেন কি না? পলি খাতুনের উত্তর, স্যার খামারের বিষয়ে জানেন। আমি তাকে খামারে মুরগি তোলার ব্যাপারে জানিয়েছিলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার জানান, কোয়ার্টারটি একসময় মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। তাই আগের কর্মকর্তা পলি খাতুনকে ওখানে থাকতে দিয়েছিলেন।

হাসপাতাল কোয়ার্টারে মুরগির খামার হওয়ার বিষয়টি জানেন না দাবি করে তিনি উল্লেখ করেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এ ব্যাপারে জানতে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের ভাষ্য, বিষয়টি আপনি নজরে আনলেন। আমি ইউএনওর সঙ্গে কথা বলে ব্যাপারটি দেখতে বলছি তাকে।

হাসপাতালকুমারখালীব্রয়লার খামার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র