Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমি অধিগ্রহণে ধীরগতি, ধামরাইয়ে থমকে আছে উড়ালসড়কের কাজ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৪
জমি অধিগ্রহণে ধীরগতি, ধামরাইয়ে থমকে আছে উড়ালসড়কের কাজ

ছবি: আগামীর সময়

ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে শুরু হওয়া উড়ালসড়কের নির্মাণ কাজ প্রশাসনিক জটিলতায় থমকে গেছে। কাজ বন্ধ থাকায় সড়ক সংকুচিত হয়ে তৈরি হয়েছে তীব্র যানজট। একই সঙ্গে সড়কে সৃষ্টি হওয়া অসংখ্য খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতে কাদা-পানি আর শুষ্ক মৌসুমে ধুলায় নাকাল হচ্ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কাওয়ালিপাড়া বাজারে যানজট নিরসনে ২০২৩ সালের শেষ দিকে এ উড়ালসড়কটির নির্মাণ কাজ শুরু হয়। শুরুর দিকে কাজের গতি প্রশংসনীয় থাকলেও গত কয়েক মাস ধরে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজের কারণে মূল সড়কটি সরু হয়ে পড়েছে। খানাখন্দের মধ্য দিয়ে ধীরগতিতে গাড়ি চলাচল করছে। ফলে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

সড়কটিতে নিয়মিত চলাচল করেন ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের বাসিন্দা তুহিন নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পয়েন্টে এত বেশি যানজট হয় যে মাঝেমাঝে এই জট থেকে বের হতেই এক থেকে দেড় ঘণ্টা সময় লেগে যায়।

কাওয়ালিপাড়া বাজারের ব্যবসায়ী রনি আহমেদ বলেন, রাস্তা ও উড়ালসড়কের নির্মাণ কাজ ধীরগতির জন্য বাজারের অবস্থা খুবই খারাপ। এই বেহাল অবস্থার জন্য আশেপাশের লোকজন বাজারে কম আসে। যার জন্য আমাদের ব্যবসা খারাপ যাচ্ছে। ঠিকমতো মাসিক দোকান ভাড়াও আয় করতে পারি না। আমরা চাই, দ্রুত কাজটি শেষ করা হোক। তাহলে এই যানজটের দুর্ভোগ থেকে রক্ষা পাব।

মানিকগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন উড়ালসড়কটির মূল কাঠামোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে জমি অধিগ্রহণসংক্রান্ত প্রশাসনিক জটিলতার কারণে এর অ্যাপ্রোচ সড়ক ও সার্ভিস সড়ক নির্মাণে দেরি হচ্ছে।

মানিকগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, ভূমি অধিগ্রহণের জন্য ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করে জায়গাগুলো বুঝে পাওয়া গেলে অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করা সম্ভব হবে। এরপর পুরো ফ্লাইওভার বা ওভারপাসটি যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত জমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে উড়ালসড়কটি চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। যাতে কাওয়ালিপাড়া বাজারের দীর্ঘদিনের যানজট ও যাতায়াত কষ্টের অবসান ঘটে।

জমি অধিগ্রহণধামরাইউড়ালসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise