Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামুতে বন কর্মকর্তাদের ওপর হামলা, বিএনপি নেতাসহ ১৮ জনের নামে মামলা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৫:১৭
রামুতে বন কর্মকর্তাদের ওপর হামলা, বিএনপি নেতাসহ ১৮ জনের নামে মামলা

সংগৃহীত ছবি

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বিএনপি নেতাসহ ১৮ জনের নাম উল্লেখ করে করা হয়েছে মামলা। মামলায় অজ্ঞাতপরিচায় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রামু থানায় মামলাটি করেন পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ মিঠাছড়ির সমিতিপাড়া এলাকার সংরক্ষিত বনভূমির একটি অংশ স্থানীয় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে দখল করে পানের বরজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল। বন বিভাগ একাধিকবার উচ্ছেদ অভিযান চালালেও অভিযুক্তদের প্রভাব ও হুমকির কারণে পুরো এলাকা দখলমুক্ত করা সম্ভব হয়নি।

এজাহার অনুযায়ী, সোমবার সকাল ৯টার দিকে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলমের নেতৃত্বে বন বিভাগের একটি দল দক্ষিণ মিঠাছড়ির সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মাণাধীন একটি পানের বরজ উচ্ছেদ করে। অভিযান শেষে নিয়মিত টহলের উদ্দেশ্যে পানেরছড়া বিটে ফেরার পথে নবী হোসেনের ঘোনা এলাকার পাশে জসীমের প্রজেক্টসংলগ্ন পায়ে চলা পথে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি তাদের পথরোধ করে।

মামলায় অভিযোগ করা হয়েছে, দক্ষিণ মিঠাছড়ি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে হামলাকারীরা ধারালো দা, কিরিচ, লোহার রড, লাঠিসোঁটা, কোদাল ও বেলচা নিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়। তারা সরকারি কাজে বাধা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের এলোপাতাড়ি মারধর করে।

এজাহারে আরও বলা হয়েছে, জসিম উদ্দিন ধারালো দা দিয়ে রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলমের মাথায় কোপ দেন। পরে নাজির হোসেন নাজুও একই কর্মকর্তার মাথায় দা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। শাহাব উদ্দিন লোহার রড দিয়ে বন প্রহরী মো. হুমায়ন কবিরকে আঘাত করলে তার ডান হাতের কনুইয়ের নিচের হাড় ভেঙে যায়। এছাড়া আব্দুল্লাহ ধারালো কিরিচ দিয়ে বাগান মালী শাহেদুল ইসলামের মাথায় কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

আশ্বাস দিয়েও করেননি বিয়ে, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

২৯ জুলাই ২০২৬

হামলায় বাদী গোলাম মোস্তফাসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বাগান মালী মো. সাজিদ, ইআরটি সদস্য মিজানুর রহমান, বন প্রহরী রাইসুল হাসান টিপু, বাগান মালী উজ্জ্বল বড়ুয়া এবং শাহেদুল ইসলাম চৌধুরী।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা সংরক্ষিত বনভূমিতে বন বিভাগের সৃজিত বাগানের গাছ কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে। পরে সেই গাছের ডাল দিয়েই বন কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের আগে বনভূমিতে দায়িত্ব পালন করতে গেলে হত্যার হুমকি দেয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, বন প্রহরী মো. হুমায়ন কবির এবং বাগান মালী শাহেদুল ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতা জসিম উদ্দিন, শাহাব উদ্দিন, আব্দুল্লাহ, জয়নাল, নাজির হোসেন নাজু, আবু তাহের, মো. রাসেল, ওবাইদুল হক, মিজানুর রহমান (সোনা মিয়া), আবছার, আতিক উল্লাহ, হবিব আহাম্মদ, মীর আহাম্মদ, মোহাম্মদ নূর, আমির হোসেন, এনাম মিয়া ও ইসমাইলকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। তাদের সবার বাড়ি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়া এলাকায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বন বিভাগের অভিযোগের ভিত্তিতে মামলা নথি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রামু থানাবন কর্মকর্তামামলাবিএনপি নেতাবন বিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী