Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলার বাদীকে হুমকি ও বাড়িতে হামলার চেষ্টা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২০:১৫
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলার বাদীকে হুমকি ও বাড়িতে হামলার চেষ্টা

নাঙ্গলকোট থানা— সংগৃহীত

কুমিল্লায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার বাদীকে মামলা তুলে নিতে আসামিপক্ষের স্বজনদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। নাঙ্গলকোটে বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী।

আজ মঙ্গলবার দেওয়া অভিযোগে বাদী দাবি করেন, গত মাসে তার মেয়েকে কয়েকজন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তিনি তথ্য-প্রমাণের ভিত্তিতে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বাদীর ভাষ্য, ধর্ষণ মামলার এক নম্বর আসামি ফয়েজ আহম্মদের ভগ্নিপতির বাড়ি তার বাড়ির পাশেই হওয়ায় তারা বিভিন্নভাবে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে আসছে। একপর্যায়ে সাতবাড়ীয়া ইউনিয়নের তপোবন গ্রামের সোহাগ, আনিস, আব্দুল জলিল ও শাহ আলম তার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধরের চেষ্টা করেন। তিনি বললেন, ‘আমি স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক রক্ষা পাই। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে তাদের হামলা ও হুমকির ভয়ে পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে। যারা আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, তাদের বিচার চাই।’

আরও পড়ুন

ভাইরাল ভিডিও নিয়ে এমপি নজরুলের ব্যাখ্যা, কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি

২১ জুলাই ২০২৬

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুন বিকালে খালার বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় ফেনীতে নিজ বাসায় ফেরার পথে ১৪ বছরের ওই কিশোরী পালাক্রমে ধর্ষণের শিকার হয়। রাতে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ভুক্তভোগীর মায়ের ফোন পাওয়ার পর ১৬ জুন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লা বাড়ির জয়নাল আহম্মদের ছেলে সিএনজিচালক রিয়াজ মোল্লা (২৬) এবং একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহাম্মদকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম মন্তব্য করেন, বাদী একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লাকিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণনাঙ্গলকোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন