Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড. মোশাররফ

ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দ্রুত সমৃদ্ধির পথে বাংলাদেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৮:২১
ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দ্রুত সমৃদ্ধির পথে বাংলাদেশ

ছবি: আগামীর সময়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘তলাবিহীন ঝুড়ি’র দেশকে উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র সুসংহত এবং সবক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন। তাদের উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও তার পিতা-মাতার আদর্শে অনুপ্রাণিত।

আজ শনিবার (১৬ মে) দাউদকান্দিতে উপজেলা প্রশাসন আয়োজিত দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা উপপরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী, দাউদকান্দি অ্যাসিল্যান্ড রেদওয়ান ইসলাম ও দাউদকান্দি থানার ওসি এম এ বারী।

ড. মোশাররফের ভাষ্য, বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অতীব গুরুত্বপূর্ণ। তার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দ্রুততম সময়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্যেই জনগণের স্বপ্নপূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামীতে দেশ দ্রুত এগিয়ে যাবে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। আজও তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। আজ দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ৫৮৭ জন দুস্থ মহিলা ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন।

বিএনপির নীতিনির্ধারণী নেতা ড. মোশাররফ যোগ করেন, তারেক রহমান কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি এরই মধ্যে রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখছে। মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত ও আশাবাদী।

বিশেষ অতিথি ড. খন্দকার মারুফ হোসেন জানালেন, বিগত ফ্যাসিস্ট সরকার জুলুম-নিপীড়ন চালিয়ে জাতিকে পথহারা করেছিল। তারেক রহমান অগ্রপথিক হয়ে জাতিকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ দ্রুত উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।

জনগণের সুখে দুঃখে পাশে থেকে সততার সঙ্গে রাজনীতি করার জন্য ড. খন্দকার মারুফ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার ও কামাল হোসেন, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার প্রমুখ।

এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচরে ড. খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি সেতু টোলপ্লাজায় ড. খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় বিএনপির নেতাকর্মী নিয়ে তাকে স্বাগত জানান।

এ ছাড়া দাউদকান্দি বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর, রায়পুর এবং ইলিয়টগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।


ড. মোশাররফফ্যাসিবাদদাউদকান্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী