Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পটুয়াখালী

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু, আতঙ্কে মালিকরা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ২৩:২৭
বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু, আতঙ্কে মালিকরা

গ্রাফিকস: আগামীর সময়

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুরের লালচরে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুটি মহিষের। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও একটি মহিষ। এদিকে আরেকটি মহিষের সন্ধান পাওয়া যাচ্ছে না। শনিবার (২২ আগস্ট) ঘটে এ ঘটনা।

স্থানীয়দের দাবি, মাছ শিকারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা লালচরের পানিতে বিষ প্রয়োগ করে থাকতে পারে। পরে ওই পানির আশপাশে ঘাস খাওয়ার সময় মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

মৃত মহিষ দুটির মালিক মমিনপুর গ্রামের নুর মোহাম্মদ ও চান্দু মিয়া। নুর মোহাম্মদ বলেন, ‘লালচরে মহিষগুলো ঘাস খাচ্ছিল। পরে সেখানে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পাই। একটি মহিষ অসুস্থ হয়ে পড়েছে এবং আরেকটির এখনো সন্ধান মেলেনি।’

আরও পড়ুন

কুমিল্লায় ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

২২ আগস্ট ২০২৬

স্থানীয়রা জানান, এর আগে লালচরে মহিষ চরানোর জন্য প্রতি মহিষের মালিকের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল। সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ওই টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছিল উত্তেজনাও।

লালচরের পানিতে বিষ প্রয়োগের ঘটনায় আতঙ্কে রয়েছেন সেখানে মহিষ পালনকারী প্রায় পাঁচ শতাধিক মালিক। তাদের মহিষ নিয়মিত ওই চরে ঘাস খায়। মহিষের মালিক ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে পানিতে বিষ প্রয়োগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করব। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীবিষক্রিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে