Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শীত আসতেই খেজুরগাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
শীত আসতেই খেজুরগাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

খেজুরগাছ পরিচর্যায় ব্যস্ত গাছি

শীতের হিমেল হাওয়া জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। কুয়াশামাখা ভোরে খেজুরের রসের মিষ্টি গন্ধ আর আগুনের আঁচে গুড় তৈরির চিরচেনা দৃশ্য যেন গ্রামবাংলার শীতের এক অনন্য ছবি।

শীতের আগমনের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যস্ত হয়ে উঠেছেন টাঙ্গাইলের গাছিরা। কেউ গাছের ডালপালা পরিষ্কার করছেন, কেউ রস সংগ্রহের উপযোগী করে গাছের মাথা ছাঁটছেন। আবার কেউ গাছে বাঁধছেন মাটির হাঁড়ি কিংবা প্লাস্টিকের পাত্র।

রাতভর নল বেয়ে ফোঁটায় ফোঁটায় হাঁড়িতে জমবে সুমিষ্ট রস। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে নামানো হবে সেই রস। পরে তা জ্বাল দিয়ে তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি।

সরেজমিনে টাঙ্গাইলের যমুনা সেতু এলাকায় দেখা যায়, শীত মৌসুমকে সামনে রেখে আগেভাগেই খেজুরগাছ প্রস্তুত করছেন গাছিরা।

রহমত আলী নামে এক গাছি কোমরে খাঁচা বেঁধে তাতে দা ও দড়ি নিয়ে গাছ পরিষ্কারের কাজে ব্যস্ত। কেউ নিজের গাছের পাশাপাশি অন্যের গাছও চুক্তিতে নিয়ে রস সংগ্রহের পরিকল্পনা করছেন। এ কাজে জড়িত পরিবারগুলোর কাছে শীতকাল বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ মৌসুম। রস বিক্রির পাশাপাশি গুড় ও পাটালি তৈরি করেও জীবিকা নির্বাহ করেন অনেকে।

স্থানীয়ভাবে খেজুরের রস কেবল একটি মৌসুমি পানীয় নয়, এটি টাঙ্গাইলের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে গাছ থেকে নামানো টাটকা রস পান কিংবা সেই রস দিয়ে তৈরি খাঁটি গুড় ও পাটালির স্বাদ নিতে অপেক্ষায় থাকেন স্থানীয়রা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ঐতিহ্য শীতের আমেজকে আরও বাড়িয়ে তোলে।

গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, রস সংগ্রহের জন্য প্রথমে গাছের শুকনো ডালপালা ও অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করা হয়। এরপর গাছের নির্দিষ্ট অংশ ছেঁটে রস নামানোর উপযোগী করা হয়। কয়েক দিন পর সেখানে নল বসিয়ে মাটির হাঁড়ি কিংবা প্লাস্টিকের পাত্র ঝুলিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় হাঁড়ি বাঁধার পর রাতভর তাতে জমতে থাকে রস। ভোরে সেই রস সংগ্রহ করা হয়।

তবে সময়ের সঙ্গে কমছে খেজুরগাছের সংখ্যা। দক্ষ গাছির সংকট ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ পেশায় নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের অনেকেই আগ্রহ হারিয়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। ফলে একদিকে কমছে খেজুরগাছ, অন্যদিকে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রস সংগ্রহের প্রাচীন ঐতিহ্যের।

খেজুরগাছি মিন্ট তরফদার জানান, শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ তাদের বংশপরম্পরার পেশা। এ সময় রস সংগ্রহ করে বিক্রির পাশাপাশি গুড় তৈরিরও প্রস্তুতি নিচ্ছেন তারা।

আরও পড়ুন

‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল

২৮ নভেম্বর ২০২৬

সখিপুর উপজেলার বাসিন্দা লালচাঁদ বলেন, ‘আমার বাড়ির সামনে দিয়ে প্রায় ২০টি গাছ ছিল। গাছের যত্ন না থাকায় ধীরে ধীরে গাছগুলো মরে যায়। বর্তমানে আটটি গাছ আছে। রাজশাহী থেকে প্রতিবছর রস সংগ্রহের জন্য গাছিরা আসেন। তাদের সঙ্গে পরিচর্যা ও রস সংগ্রহের চুক্তি করে দিই। এ বছর সবেমাত্র শীত অনুভূত হচ্ছে। তাই গাছগুলো পরিচর্যা করছি। সেই সঙ্গে রস সংগ্রহের জন্য গাছ ছেঁটে দেওয়া হচ্ছে।’

গাছিদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গাছে গাছে রসের প্রবাহও বাড়বে। তখন প্রতিদিন ভোরে গ্রামীণ হাট-বাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস। পাশাপাশি শুরু হবে খাঁটি গুড় ও পাটালি তৈরির কর্মযজ্ঞ।


সংশ্লিষ্টদের মতে, খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিতভাবে খেজুরগাছ রোপণ, গাছিদের উৎসাহিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে রস সংগ্রহের ব্যবস্থা করা জরুরি। এতে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছেও বেঁচে থাকবে এ ঐতিহ্য।

টাঙ্গাইল খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, জেলার ১২টি উপজেলাতেই কমবেশি খেজুরগাছ রয়েছে। তবে বাসাইল ও সখিপুর উপজেলায় গাছের সংখ্যা বেশি। স্থানীয় কৃষকরা চাহিদা অনুযায়ী গাছি না পাওয়ায় খেজুরগাছের সঠিক পরিচর্যা করেন না। এ সমস্যা সমাধানে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ নতুন একটি কর্মসূচি হাতে নিয়েছে।


তিনি আরও জানান, শীত মৌসুমে উত্তরবঙ্গ থেকে গাছিরা টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় আসেন। তারা কৃষকদের কাছ থেকে চুক্তিতে খেজুরগাছ নিয়ে রস সংগ্রহ করেন। পরে সেই রস থেকে ছোট ছোট পাটালি ও খেজুরের হাজারি গুড় তৈরি করেন। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পাশাপাশি স্থানীয় ভোক্তারাও নির্ভেজাল গুড় পাচ্ছেন।


খেজুরগাছশীতরসটাঙ্গাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত