Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রশাসনের অভিযানে বদলে গেল ২ কিশোরীর ভবিষ্যৎ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:২৯
প্রশাসনের অভিযানে বদলে গেল ২ কিশোরীর ভবিষ্যৎ

গাজীপুরের কালীগঞ্জে দুই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ছবি: আগামীর সময়

গাজীপুরের কালীগঞ্জে আলাদা অভিযানে দুই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল শুক্রবার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি গ্রাম এবং বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, ওই দুই গ্রামে দুই কিশোরীর বিয়ের আয়োজন চলছে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে কিশোরীদের বয়স যাচাই করে বাল্যবিয়ের সত্যতা পাওয়া যায়। পরে দুই পরিবারের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় যে, সংশ্লিষ্ট কিশোরীদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাদের বিয়ে দেওয়া হবে না।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ ভর্তির সুযোগ

০১ আগস্ট ২০২৬

স্থানীয়রা জানান, দুই বিয়েকে কেন্দ্র করে গ্রামের শত শত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। তবে উপজেলা প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপে শেষ পর্যন্ত সব আয়োজন ভেস্তে যায় এবং বাল্যবিয়ে বন্ধ হয়।

অভিযানে  উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের কর্মকর্তা আহসান হাবীব সাজু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন আহমেদ, কালীগঞ্জ থানার এসআই মো. শামীম শেখ এবং এএসআই স্বপন কুমার প্রমুখ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের ভাষ্য, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো কিশোরীকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া যাবে না। উপজেলা প্রশাসন এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কোথাও বাল্যবিয়ের খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানাই, যাতে কোনো শিশুর শিক্ষা ও স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত না হয়।

বাল্য বিয়েবাল্য বিবাহগাজীপুরকালীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার