Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উজিরপুর

তিন বছরে প্রাথমিকে ভর্তি কমেছে ১৬ শতাংশ

বিএম রবিউল ইসলাম, উজিরপুর
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৭
তিন বছরে প্রাথমিকে ভর্তি কমেছে ১৬ শতাংশ

সংগৃহীত ছবি

বরিশালের উজিরপুরে গত তিন বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কমেছে প্রায় ১৬ শতাংশ। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সময়ে শিক্ষার্থীসংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রত্যন্ত ও নদী-খালবেষ্টিত এলাকার বিদ্যালয়গুলোতে এর প্রভাব তুলনামূলক বেশি।

আজ রবিবার সকালে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, কোনো কোনো শ্রেণিতে শিক্ষার্থীর উপস্থিতি বেশ কম। যে শ্রেণিতে আগে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী থাকত, সেখানে এখন ১৫ থেকে ২০ জন বা তারও কম শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থী কমে যাওয়ায় পাঠদানের পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন কয়েকজন শিক্ষক।

তিন বছর আগেও ভর্তি মৌসুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছিল ব্যস্ততা। নতুন শিক্ষার্থী ভর্তির জন্য অভিভাবকদের আনাগোনা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কোলাহল—সব মিলিয়ে প্রাণচাঞ্চল্য থাকত। এখন অনেক বিদ্যালয়ে সেই চিত্র নেই। কোনো শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমেছে, কোথাও আবার একাধিক শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে পাঠদান করতে হচ্ছে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশের পরও বঞ্চিত ১১৪ প্রার্থী

২৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। জন্মহার কমে যাওয়া, পরিবারের একাংশের শহরমুখী হওয়া, শিশুদের কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি এবং কাজের কারণে পরিবারের অন্যত্র চলে যাওয়া—এসব কারণের কথা তারা বলছেন। কিছু বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষকসংকট ও পাঠদানের পরিবেশ নিয়েও অভিভাবকদের অসন্তোষ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, আগে ভর্তি মৌসুমে নতুন শিক্ষার্থী আনার জন্য আলাদাভাবে চিন্তা করতে হতো না। এখন অনেক এলাকায় শিক্ষার্থী পাওয়া কঠিন হয়ে পড়েছে। শ্রেণিতে শিক্ষার্থী কম থাকায় পাঠদানের পরিবেশেও পরিবর্তন এসেছে।

অভিভাবক সদস্য শফিকুল ইসলাম তালুকদার বলেন, অনেক অভিভাবক সন্তানদের কিন্ডারগার্টেন বা বেসরকারি বিদ্যালয়ে দিচ্ছেন। আবার কাজের কারণে কিছু পরিবার শহর বা অন্য এলাকায় চলে যাচ্ছে। সরকারি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও ভালো করা গেলে অভিভাবকদের আস্থা বাড়বে।

অভিভাবক সদস্য নজরুল ইসলাম বলেন, শুধু জন্মহার কমে যাওয়াকে শিক্ষার্থী কমার কারণ হিসেবে দেখলে হবে না। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকের উপস্থিতি, পাঠদানের মান এবং অভিভাবকদের প্রত্যাশার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন।

শিক্ষার্থী কমার পাশাপাশি উজিরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকটের বিষয়টিও সামনে এসেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮১টি বিদ্যালয়ের একটি বড় অংশে দীর্ঘদিন ধরে স্থায়ী প্রধান শিক্ষক নেই। অনেক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বে থাকা শিক্ষক দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষকদের মতে, এতে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি তাদের নজরে রয়েছে। কোন এলাকায় কী কারণে শিক্ষার্থী কমছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণগুলো চিহ্নিত করে পাঠদানের পরিবেশ উন্নত করা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, গত বছরের নভেম্বর থেকে উজিরপুরে স্কুল ফিডিং চালু হয়েছে। এরপর ২০২৬ সালে আগের বছরের তুলনায় শিক্ষার্থীসংখ্যা বেড়েছে। শিক্ষকসংকটের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলি সুজা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষকসংকটসহ সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবিদদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখতে শুধু ভর্তি বাড়ানোর উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষার মান ও পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষকসংকট দূর করা, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ বাড়ানো জরুরি।

উজিরপুরপ্রাথমিকভর্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর