দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ২৯ জন।গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন ৪০ জন।বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫...