জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদন শুরু

সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর থেকে।
আবেদন সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারীকে অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি ১১ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত বিষয়সমূহ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।






