Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

একাদশে ভর্তিতে ফের পরীক্ষা ফেরানোর প্রস্তাব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২১:৪২
একাদশে ভর্তিতে ফের পরীক্ষা ফেরানোর প্রস্তাব

ফাইল ছবি

ভর্তি-বাণিজ্য, তদবিরসহ নানা বিতর্কের কারণে একাদশ শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা ফিরিয়ে আনার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বিদ্যমান জিপিএর ভিত্তিতে ভর্তি ছাড়াও লটারি পদ্ধতিও রয়েছে নতুন প্রস্তাবনায়। তবে কোন পদ্ধতিতে চলতি শিক্ষাবর্ষ থেকে ভর্তি করা হবে, তা ঠিক হবে উচ্চপর্যায়ের একটি বৈঠকে।

আগামীকাল মঙ্গলবার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ‘একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হবে। সকাল ১০টায় অনলাইনে শুরু হবে সভাটি। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন সব বোর্ডের চেয়ারম্যান, কলেজ পরিদর্শকসহ সংশ্লিষ্টরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আগামীর সময়কে বলেছেন, আমরা অনেকগুলো প্রস্তাব দিয়ে একটি ভর্তি নীতিমালা তৈরি করেছি, যেটি আগামীকাল মঙ্গলবার উপস্থাপন করা হবে। এর মধ্যে বিদ্যমান পদ্ধতি ছাড়াও ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই এবং লটারিতে বাছাই করার মতো পদ্ধতিও রয়েছে। তবে কোনটি চূড়ান্ত হবে, সেটি আগামীকালের সভায় চূড়ান্ত হতে পারে।

বর্তমানে সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি সম্পন্ন হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে। ২০১৫ সাল থেকে ভর্তি পরীক্ষা বাতিল করে চালু করা হয় এই পদ্ধতি।

তবে বিভিন্ন সময় শিক্ষাবিদ, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের একটি অংশ মেধা মূল্যায়নের জন্য ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবি জানিয়েছেন। অন্যদিকে বর্তমান অনলাইনভিত্তিক ভর্তি পদ্ধতিকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত বলে উল্লেখ করেছেন অনেকেই।

গণশিক্ষা মন্ত্রণালয়একাদশকলেজভর্তিপরীক্ষা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise