Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বর্ষণে রূপগঞ্জে সাপের উপদ্রব, আতঙ্কে মানুষ

এ হাই মিলন, রূপগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৮:৪৪
টানা বর্ষণে রূপগঞ্জে সাপের উপদ্রব, আতঙ্কে মানুষ

সংগৃহীত ছবি

টানা বর্ষণ, জলাবদ্ধতা ও খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিষধর সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। মানুষের বসতবাড়ি, গ্যারেজ, রান্নাঘর, এমনকি বহুতল ভবনেও পদ্মগোখরা, খৈয়াপানশ, রাজকেউটসহ বিভিন্ন প্রজাতির বিষধর সাপের দেখা মিলছে। এতে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বছরে উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ২৫২টি সাপ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সাপের উপদ্রব আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

রূপগঞ্জের জাকারিয়া মিয়া বললেন, গত সপ্তাহে বাড়ির পুকুরপাড়ে সাড়ে তিন হাত লম্বা একটি বিষধর সাপ মেরেছি। আগেও মোশারফের ঘর থেকে চার হাত লম্বা একটি গোখরা সাপ মারা হয়েছে। নগরপাড়া-বালুর সড়ক এলাকায়ও প্রায়ই বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে।

তেতলাব খালপাড় এলাকার বাসিন্দা মুজিবুর মিয়ার মতে, রাতে দেখি দুটি সাপ বাড়িতে ঢোকার চেষ্টা করছে। ‘সাপ, সাপ’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। একটি চার হাত লম্বা সাপ মারা গেলেও অন্যটি পালিয়ে যায়।

শান্তিনগর এলাকার গৃহবধূ কল্পনা আক্তার বলেন, রাতে টয়লেটে যেতেও ভয় লাগে। কয়েক দিন আগে রান্নাঘরে একটি সাপ দেখা যায়। এরপর থেকে সন্তানদের একা কোথাও যেতে দিচ্ছি না। আগে বছরে দু-একবার সাপ দেখতাম, এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় সাপ পাওয়ার খবর শুনছি।

আরও পড়ুন

মেয়াদ থাকা সভাপতিকে সরিয়ে কলেজ গভর্নিং বডিতে এমপির স্ত্রী

২৫ জুলাই ২০২৬

গত ১ জুলাই উপজেলার একটি বাড়ির ফ্লোর ভেঙে দুটি পদ্মগোখরা, সাতটি বাচ্চা সাপ ও ১৮টি ডিম উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন। এ ঘটনার পর আতঙ্কে ওই বাড়ির ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যান।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানালেন, কয়েক বছর আগে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। বর্তমানে জলাশয় ভরাট, আবাসস্থল সংকট এবং টানা বৃষ্টিতে সাপের গর্তে পানি ঢুকে যাওয়ায় সাপ শুকনো ও নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বসতবাড়িতে চলে আসছে। বাড়ির গেটের লতানো গাছ বেয়ে সাপ বহুতল ভবনেও উঠে যেতে পারে। এ ছাড়া বাড়ির আশপাশে খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখলে সেখানে ইঁদুরের সংখ্যা বাড়ে, আর ইঁদুরের সন্ধানে সাপও বসতবাড়িতে প্রবেশ করে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, সাপের কামড়ের ঘটনা গ্রামাঞ্চলেই বেশি ঘটে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ ১১টি প্রতিষ্ঠানের যৌথ জরিপে দেখা গেছে, সাপে আক্রান্ত ব্যক্তিদের ৯৫ শতাংশই গ্রামের বাসিন্দা এবং এসব ঘটনার প্রায় ২৪ শতাংশ বিষধর সাপের কামড়ে ঘটে।

চিকিৎসক ডা. তানসিব জুবায়ের নাদিম বলেন, বিষধর সাপের কামড়ে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা, ফোলা, রক্তপাত, ফোসকা, চোখের পাতা ঝুলে পড়া, শ্বাসকষ্ট, রক্তক্ষরণ, কিডনির জটিলতাসহ নানা উপসর্গ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নিতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাস বলেন, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। এ ছাড়া সাপের বিষ থেকে অ্যান্টিভেনমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়। তাই অকারণে সাপ হত্যা না করে সচেতনতা বাড়াতে হবে। সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেওয়াই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।

বিশেষজ্ঞরা রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার, বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, জলাবদ্ধতা কমানো এবং অপ্রয়োজনীয় আবর্জনা অপসারণের মাধ্যমে সাপের উপদ্রব কমানোর পরামর্শ দিয়েছেন। টানা বর্ষণে রূপগঞ্জের খাল-বিল ও নিচু এলাকায় পানি জমে থাকায় আগামী দিনগুলোতে সাপের উপদ্রব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রূপগঞ্জসাপবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা