Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তোফায়েল আহমেদের শেষ বিদায়ে ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৬:৪২
শেয়ার করুন:
তোফায়েল আহমেদের শেষ বিদায়ে ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল। ছবি: আগামীর সময়

হাজারো মানুষের শ্রদ্ধায় নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয় আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রীকে।

মঙ্গলবার দুপুরে তার মরদেহ হেলিকপ্টারে আনা হয় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। রোদের তীব্র তাপের মধ্যেও সেখানে নামে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ঢল।

নয়বারের এই সংসদ সদস্যকে সেখানে দেওয়া হয় গার্ড অব অনার। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে ভোলা খলিফাপট্টি জামে মসজিদের খতিব মাওলানা জমির উদ্দিন তার জানাজার নামাজ পড়ান।


আরও পড়ুন

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়েছিলেন তোফায়েল

০১ জুন ২০২৬



জানাজায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় বিএনপির নেতারাও। 

জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের নিজ বাড়িতে। স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা আবেগঘন পরিবেশে তার স্মৃতিচারণ করেন।

জানাজা ও দাফন ঘিরে পুরো এলাকায় দেখা যায় পুলিশ, কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা। 

আরও পড়ুন

বাংলাদেশের উন্মেষ-ইতিহাসের অন্যতম সারথীর প্রস্থান

০১ জুন ২০২৬


১৯৬৮-৬৯ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন তোফায়েল আহমেদ। পরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রতিমন্ত্রী মর্যাদায় শেখ মুজিবের রাজনৈতিক সচিব, সংসদ সদস্য ও দীর্ঘ সময় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। লাখো জনতার এই সম্মেলনে ‘বঙ্গবন্ধু’ উপাধি পান শেখ মুজিব। আর এই উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ।

বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল সোমবার বিকালে থেমে যায় তার  ৮২ বছরের ঘটনাবহুল জীবন।

তোফায়েল আহমেদভোলাজানাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    বাংলাদেশের এ সময়ের কবিতার ভাষায় যে সাহস, তার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি

    বাংলাদেশের এ সময়ের কবিতার ভাষায় যে সাহস, তার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি