Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কমছে খেজুরগাছ, কমছে রস, হারাচ্ছে শীতের স্বাদ

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৪:০৩
শেয়ার করুন:
কমছে খেজুরগাছ, কমছে রস, হারাচ্ছে শীতের স্বাদ

ছবি: আগামীর সময়

কুয়াশায় ঢাকা শীতের ভোর। কাঁধে দড়ি, হাতে হাঁড়ি আর কোমরে বাঁধা দা নিয়ে খেজুরগাছ বেয়ে উঠছেন গাছি। রাতভর গাছের মাথায় ঝুলে থাকা হাঁড়িতে জমেছে রস। গাছ থেকে হাঁড়ি নামিয়ে কেউ রস বিক্রি করছেন, কেউ আবার চুলায় জ্বাল দিয়ে তৈরি করছেন গুড় ও পাটালি। একসময় যশোরের অভয়নগরের গ্রামাঞ্চলে শীতের এমন দৃশ্য ছিল পরিচিত। এখন কমে গেছে খেজুরগাছ, কমেছে গাছির সংখ্যাও। ফলে আগের মতো মিলছে না খেজুরের রস ও গুড়। হারিয়ে যেতে বসেছে শীতের চেনা স্বাদ।
খেজুরের রস ও গুড় অভয়নগরের মানুষের গ্রামীণ জীবন ও সংস্কৃতির অংশ। শীত এলেই বাড়িতে বাড়িতে পিঠা তৈরির ধুম পড়ত। নতুন গুড়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ত চারদিকে। ভোরের টাটকা রস খেতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। কিন্তু গাছ কমে যাওয়ায় এখন সেই আয়োজনেও ভাটা পড়েছে।
উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, অভয়নগরে বর্তমানে প্রায় ৬৬ হাজার ৯৮০টি খেজুরগাছ রয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ হাজার গাছ থেকে রস ও গুড় সংগ্রহ করা হয়। এ কাজে যুক্ত রয়েছেন প্রায় ৪৫৫ জন চাষি ও গাছি। রস ও গুড় উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকের সংখ্যা ১ হাজার ৪১০।
উপজেলার রাজঘাট সাভারপাড়া গ্রামের গাছি বাবুল আক্তার দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত। শীত মৌসুমে ভোর হওয়ার আগেই তাকে বের হতে হয়। ভুলাপাতা বিলের এক গাছ থেকে আরেক গাছে উঠে হাঁড়ি নামিয়ে সংগ্রহ করেন রস। পরে সেই রস বিক্রি করেন অথবা গুড় তৈরি করেন।
বাবুল আক্তার বলেন, ‘আগে গ্রামের অনেক জায়গায় খেজুরগাছ ছিল। নিজের গাছ থেকেও রস পাওয়া যেত। এখন গাছ কমে গেছে। কৃষকদের কাছ থেকে বর্গা নিয়ে গাছ কাটতে হয়। রস ও গুড়ের ভাগ দিতে হয় জমির মালিককে। সব খরচ বাদ দিয়ে যা থাকে, তা দিয়েই পাঁচজনের সংসার চালাতে হয়।’
আরেক গাছি শামসুর রহমান জানান, শীতের তিন মাসই তাদের আয়ের প্রধান সময়। এ সময়ে রস, গুড় ও পাটালি বিক্রি করে সারা বছরের সংসার খরচের কিছুটা জোগাড় করেন তারা। কিন্তু গাছ কমে যাওয়ায় আগের মতো আয় হচ্ছে না। উৎপাদন কম থাকায় রস ও গুড়ের দামও বেড়েছে।
বারান্দী গ্রামের বাসিন্দা সলেমান হোসেন জানান, শীতকালে আত্মীয়স্বজন বাড়িতে এলে খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরির চেষ্টা করেন। কিন্তু ভালো মানের রস ও গুড় পাওয়া এখন কঠিন। পাওয়া গেলেও দাম আগের তুলনায় বেশি।

আরও পড়ুন

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

১৪ নভেম্বর ২০২৬


দীঘলিয়া গ্রামের কলেজশিক্ষক রাজু আহমেদ বলেন, ছোটবেলায় শীত এলেই বাড়ির পাশে খেজুরগাছ থেকে রস সংগ্রহের দৃশ্য দেখা যেত। এখন তা খুব কম চোখে পড়ে। নতুন প্রজন্মের অনেকেই খেজুরগাছ থেকে রস সংগ্রহের দৃশ্য দেখার সুযোগ পাচ্ছে না।


স্থানীয় ব্যক্তিদের মতে, ইটভাটা স্থাপন, বসতি সম্প্রসারণ ও জমির ব্যবহার পরিবর্তনের কারণে খেজুরগাছ কমছে। পুরোনো গাছ কেটে ফেলা হলেও নতুন গাছ লাগানোর উদ্যোগ তেমন দেখা যায় না। এভাবে চলতে থাকলে খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন জানান, খেজুরগাছ সংরক্ষণ ও চাষে কৃষকদের সহযোগিতা দেওয়া হচ্ছে। পতিত জমিসহ বিভিন্ন স্থানে নতুন খেজুরগাছ লাগানো এবং বাণিজ্যিকভাবে এর চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


যশোরঅভয় নগরখেজুরগাছরস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার