কুয়াশায় ঢাকা শীতের ভোর। কাঁধে দড়ি, হাতে হাঁড়ি আর কোমরে বাঁধা দা নিয়ে খেজুরগাছ বেয়ে উঠছেন গাছি। রাতভর গাছের মাথায় ঝুলে থাকা হাঁড়িতে জমেছে রস। গাছ থেকে হাঁড়ি নামিয়ে কেউ রস বিক্রি করছেন, কেউ আবার চুলায় জ্বাল দিয়ে তৈরি করছেন গুড় ও পাটালি। একসময় যশোরের অভয়নগরের গ্রামাঞ্চলে শীতের এমন দৃশ্য ছিল পরিচিত। এখন কমে গেছে খেজুরগাছ, কমেছে গাছির সংখ্যাও। ফলে আগের মতো মিলছে না খেজুরের রস ও গুড়। হারিয়ে যেতে বসেছে শীতের চেনা স্বাদ।খেজুরের রস ও গুড় অভয়নগরের মানুষের গ্রামীণ জীবন ও সংস্কৃতির অংশ। শীত এলেই বাড়িতে বাড়ি...