Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দেয়ালে দেয়ালে জমা শত বছরের গল্প

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৫:৫৮
দেয়ালে দেয়ালে জমা শত বছরের গল্প

কুমিল্লার মেঘনা উপজেলার শতবর্ষী জমিদারবাড়ি। ছবি: আগামীর সময়

সময় বদলায়, মানুষ বদলায়, বদলে যায় জনপদের চিত্র। তবে রয়ে যায় কিছু স্থাপনা। নীরবে সেসব বয়ে বেড়ায় অতীতের স্মৃতি, ইতিহাস আর ঐতিহ্যের গল্প। কুমিল্লার মেঘনা উপজেলার এমনই একটি শতবর্ষী জমিদারবাড়ি ঠায় দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। 

একসময় যে বাড়ি ছিল ঐশ্বর্য, ক্ষমতা ও সামাজিক নেতৃত্বের প্রতীক, কালের পরিক্রমায় এখন তা বিবর্ণ। দেয়ালের গায়ে বড় বড় ফাটল, শ্যাওলার আস্তরণ, চারপাশ ঘিরে  ঝোপঝাড়। এসব বলে দিচ্ছে দীর্ঘদিনের অযত্নে কথা। মেঘনার এই ঐতিহাসিক জমিদারবাড়ি হারাতে বসেছে পুরোনো জৌলুস।

স্থানীয়দের মুখে জানা গেল, বাংলা ১৩২১ সাল অর্থাৎ ১৯১৪ খ্রিস্টাব্দে নির্মিত এই বাড়িটি মথুরা মোহন সাহা ও পেরি মহন সাহার জমিদারি ঐতিহ্যের স্মৃতি বহন করে আসছে। সেই সময়ের জমিদার পরিবারের প্রভাব-প্রতিপত্তি ও সামাজিক অবস্থানের পরিচয় বহনকারী এই বাড়ি ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। পাশাপাশি অবস্থিত দুটি জমিদারবাড়ি, তিনটি পুকুর, একটি দুইতলা ও একটি তিনতলা ভবনসহ পুরো স্থাপনাটি বিস্তৃত ছিল প্রায় ১৫ থেকে ২০ একর জায়গাজুড়ে। 

     

আরও পড়ুন

স্পেনের সামনে কোয়ার্টারের জুজু আর বেলজিয়ামের ভূত

১০ জুলাই ২০২৬


বিশাল এই স্থাপনা ঘিরে পরিচালিত হতো জমিদারি কার্যক্রম, নিয়মিত বসতো বৈঠকখানা। সেখানে আয়োজন হতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের। এখনও এটি মেঘনার একটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী স্থাপনা। যার প্রতিটি দেয়ালে জমে আছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের গল্প।

সময়ের স্রোতে জমিদারি প্রথার অবসান এবং পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে যাওয়ায় পরিত্যক্ত পড়ে আছে স্থাপনাটি।

স্থানীয় জনপ্রতিনিধি মো. দিদার মেম্বার বলেছেন, ‘এই জমিদারবাড়ি শুধু একটি পুরোনো ভবন নয়, এটি আমাদের এলাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। বাড়িটির অনেক জমি সরকারের খাস খতিয়ানভুক্ত। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এই ঐতিহাসিক স্থাপনাটিকে একটি পর্যটন স্পটে রূপ দেওয়া সম্ভব। একদিকে যেমন এলাকার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে নতুন প্রজন্মও জানতে পারবে মেঘনার অতীত ইতিহাস ও ঐতিহ্যের গল্প। তাছাড়া ইতিহাস কখনো নিজে কথা বলে না, তাকে কথা বলাতে হয় যত্ন, সংরক্ষণ ও দায়িত্ববোধের মাধ্যমে।’

       

আরও পড়ুন

কেইন আর হলান্ডের মাঝে কে বিশ্বসেরা স্ট্রাইকার?

১০ জুলাই ২০২৬


জমিদার পরিবারের বংশধর সঞ্জয় সাহা স্মৃতিচারণ করে বললেন, ‘জমিদার মথুরা মোহন সাহা ছিলেন আমার বড় বাবা এবং আমার বাবা ছিলেন প্রমদ সাহা। একসময় আমাদের পরিবারের বিস্তীর্ণ জমিজমা ছিল। পেরি মহন সাহার নামে পাশেই আরেকটি বাড়ি আছে। প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে সিলেট, যশোর, নারায়ণগঞ্জ ও ঢাকায় চলে যান।’

এলাকাবাসী আক্ষেপ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঐতিহ্যের সংরক্ষণে সরকারি বা বেসরকারি পর্যায়ে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বললেন, ‘আমি নিজে একদিন জায়গাটি পরিদর্শন করেছি। স্থাপনাটির সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব আমাকে আকৃষ্ট করেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। সবার সম্মিলিত সহযোগিতা পাওয়া গেলে শতবর্ষী এই জমিদারবাড়ি শুধু ঐতিহ্যের স্মারক নয়, মেঘনার একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত স্থানে পরিণত হতে পারে।’

    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise