Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাঁচানো গেল না রুয়েট শিক্ষার্থী রাফিদকে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯
বাঁচানো গেল না রুয়েট শিক্ষার্থী রাফিদকে

রাফিদ শাহরিয়ার

পাঁচদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজশাহীর বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিদ।

রাফিদ রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ছাত্র। তার শিক্ষার্থী আইডি- ২১০৩০৯৫। বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউটার্ন নিলে রাফিদ ছিটকে পড়েন। এ সময় তার মাথা সড়কের ডিভাইডারে সজোরে আঘাত করে। দুর্ঘটনার পর সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, আঘাতে তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি ও রক্তক্ষরণ হয়েছিল। একপর্যায়ে তিনি গভীর কোমায় চলে যান।

পরদিন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন। চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। রুয়েট প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

নেত্রকোনায় সড়কদুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসক জানান, রাফিদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে গুরুতর আঘাত এবং বাম অংশে রক্তক্ষরণ হয়েছিল। নিউরোসার্জনরা মস্তিষ্কে ব্যাপক ক্ষতির কথা জানান। ক্ষতিগ্রস্ত অংশের কোষগুলোর স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার সম্ভাবনাও ছিল না বলে পরিবারকে জানানো হয়।

রাফিদের চিকিৎসার জন্য রুয়েট প্রশাসন, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। চিকিৎসায় সাড়া দিয়ে তিনি সুস্থ হয়ে ফিরবেন, এমন প্রত্যাশা ছিল সবার। তবে পাঁচ দিনের চিকিৎসার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবরে রুয়েট ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সড়ক দুর্ঘটনানিহতরুয়েট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর