Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রদলের নতুন কমিটি

পদ না পেয়ে লাইভে এসে অঝোরে কাঁদলেন বঞ্চিত নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৩:৫২
পদ না পেয়ে লাইভে এসে অঝোরে কাঁদলেন বঞ্চিত নেতা

জাহিদ চৌধুরী

সাড়ে সাত বছর পর সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করা হয়েছে।

গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে নতুন কমিটিকে।

এদিকে কমিটিতে স্থান না পেয়ে শনিবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন জাহিদ চৌধুরী নামের এক বঞ্চিত নেতা। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানির উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানির উদ্দেশে জাহিদ চৌধুরী বলেছেন, ‘এতো তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন ভাই? এ্যানি ভাই এরকম করবেন জীবনেও ভাবতে পারি নাই। শরীরে এতগুলো কোপ, এত রক্তাক্ত হলাম, দুই হাতে ভেঙে দিয়েছে আমার শুধুমাত্র এ্যানি ভাইর কাছে যাওয়ার কারণে। আমি সারাজীবন আপনাদের থাকব। কিন্তু জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালোঅধ্যায় রচনা করেছেন। কি করে ভুলব। আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।’

আরও পড়ুন

‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’

০৩ মে ২০২৬

জাহিদের এই লাইভ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় জেলাজুড়ে। জানা গেছে, তিনি সাবেক কমিটির সহসম্পাদক ছিলেন এবং এলএলবি প্রিলিমিনারি পাস। তার বাড়ি জেলা শহরের টিএন্ডটি কলোনি এলাকায়।

দলীয় সূত্র জানিয়েছে, সর্বশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। প্রায় সাত বছর ১০ মাস ২৬ দিন পর নতুন কমিটি অনুমোদন দেওয়া হলো। তবে আগের কমিটি বিলুপ্তির ঘোষণা বা কোনো সম্মেলনের আয়োজনের তথ্য পাওয়া যায়নি।

নতুন কমিটিতে আরও যারা যুগ্ম আহ্বায়ক হয়েছেন, তারা হলেন এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘নতুন কমিটির জন্য শুভকামনা। সংগঠনকে গতিশীল করতে তারা সর্বোচ্চা ভূমিকা রাখবে। তারা নিজেদের দক্ষ সংগঠক হিসেবে নিজেদের সমাদৃত করবে।’

সদস্য সচিব হাসিবুর রহমান অভি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, দলকে সুসংগঠিত করতে তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে ছাত্রদল নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

কমিটি ঘোষণাপদবঞ্চিত নেতাকর্মীলক্ষ্মীপুরছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!