রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৮
রাঙ্গামাটি প্রতিনিধি

গ্রেপ্তাররা— সংগৃহীত
রাঙামাটি শহরে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪ মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপুসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পরিচালিত এ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০), মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’





