Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কণ্ঠে মাধুর্য পেটে ক্ষুধা

সঞ্জিব দাস, ফরিদপুর
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৪৪
কণ্ঠে মাধুর্য পেটে ক্ষুধা

ফরিদপুর শহরের অলিগলি, রেলস্টেশন, হাট-বাজার কিংবা নদীর ঘাট— যেখানেই মানুষের ভিড়, সেখানেই দেখা মেলে মধ্যবয়সী এক নারীর। খালি পায়ে হেঁটে চলা, জীর্ণ শাড়ি, কাঁধে ছোট্ট ব্যাগ আর এলোমেলো চুলের এই নারীকে প্রথম দেখায় অনেকেই মনে করেন ভবঘুরে। কিন্তু যখন গলা ছেড়ে গান ধরেন, তখন বদলে যায় পুরো দৃশ্যপট। মানুষের কাছে তিনি পরিচিত ‘লাইলি খালা’ নামে। সম্প্রতি কাজী নজরুল ইসলামের একটি গান পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে পরিচিত হয়েছেন তিনি।

বাউল দর্শনে বিশ্বাসী লাইলি খালার জীবন যেন সংসারবিমুখ এক দীর্ঘ যাত্রার গল্প। নেই স্থায়ী ঠিকানা বা চাওয়া-পাওয়ার হিসাব। মানুষের মধ্যে ঘুরে বেড়ানো আর গান গাওয়াই তার জীবনের প্রধান অনুষঙ্গ। তবে বয়সের এই পর্যায়ে এসে তার চাওয়া খুব সামান্য— একটি ঘর, একটু জমি, আর দুবেলা খাবারের নিশ্চয়তা।

গত ২৫ মে বিকালে ময়েজ মঞ্জিলে নজরুলজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লাইলি খালা। ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে মঞ্চে ওঠেন তিনিও। সেদিন তিনি গেয়ে ওঠেন নজরুলের জনপ্রিয় গান ‘নয়নভরা জল গো তোমার’। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গাওয়া সেই গান মুহূর্তেই দর্শকদের করে আবেগাপ্লুত।

স্থানীয়দের ভাষ্য, প্রেম করে অল্প বয়সে বিয়ে করেছিলেন লাইলি খালা। ধর্মান্তরিত হয়ে এক ব্যবসায়ীর সঙ্গে শুরু করেন সংসার। তাদের পরিবারে সন্তানও আসে। কিন্তু একসময় ভেঙে যায় সেই সংসার। স্বামী অন্যত্র বিয়ে করলে জীবনের মোড় বদলে যায় তার।

সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি ধীরে ধীরে পরিণত হন পথের মানুষে। এরপর শুরু হয় এক ভিন্ন জীবন। যেখানে বাউল মেলা, গান কিংবা সাংস্কৃতিক আয়োজন— সেখানেই ছুটে যান। সুযোগ পেলেই হাতে তুলে নেন মাইক্রোফোন। আর তার দরদভরা কণ্ঠে মুগ্ধ হয়ে যান শ্রোতারা। দুই ছেলে ও এক মেয়ের জননী হলেও বহু বছর ধরে তিনি সন্তানদের সংসার থেকে আলাদা। কেন তিনি এভাবে ঘুরে বেড়ান— এ প্রশ্নের উত্তরে লাইলি খালার জবাব সহজ। ‘আমি মানুষ দেখি। দুনিয়ায় কত রকমের মানুষ। মিল নেই কারও সঙ্গে কারও। মানুষ দেখতে খুব ভালো লাগে আমার।’

জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা খোঁজখবর রাখছি তার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য জমি, ঘর এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।’

তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফও। ‘খালি গলায় এত সুন্দর গান খুব কম মানুষই গাইতে পারেন। লাইলি খালাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে’— জানিয়েছেন এমপি।

ফরিদপুরনজরুলজয়ন্তী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প