Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটের স্বাস্থ্য-শিক্ষা ও নগর উন্নয়নে পরিবর্তন আনতে চাই: বাণিজ্যমন্ত্রী

  • ১২০০ শয্যার হাসপাতাল
  • ২০০ শয্যার শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ
  • সুরমার তীরে ১৭ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা
  • অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য মিলনকেন্দ্র
  • কারাগারের জায়গায় আধুনিক পার্ক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৬:৩১
শেয়ার করুন:
সিলেটের স্বাস্থ্য-শিক্ষা ও নগর উন্নয়নে পরিবর্তন আনতে চাই: বাণিজ্যমন্ত্রী

কথা বলছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নগর উন্নয়নে গুণগত পরিবর্তন আনতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, সিলেট অঞ্চলের মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা, বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নগরীর জলাবদ্ধতা নিরসন, সুরমা নদীর তীরে হাঁটার পথ নির্মাণ, আধুনিক পার্ক প্রতিষ্ঠা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য মিলনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার সিলেট নগরী ও সদর উপজেলায় পৃথক তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। এ ছাড়া শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

আরও পড়ুন

দণ্ডিত শেখ হাসিনার আপিলের ‘সুযোগ নেই’

১৪ নভেম্বর ২০২৬

মন্ত্রী জানান, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্স চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে হাসপাতালটির বহির্বিভাগের মাধ্যমে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।

শিশুদের চিকিৎসাসেবার বিষয়ে তিনি বলেছেন, সিলেটে শিশুদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ লক্ষ্যে আগামী বছরের বাজেটে ২০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রোগীদের অন্য অঞ্চলে যাওয়ার প্রবণতা কমবে এবং স্থানীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসার পরিসর বাড়বে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেছেন, শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, বিদ্যমান হাসপাতালগুলোর সেবার মানও নিশ্চিত করতে হবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার ক্ষেত্রে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবাকে কেবল রোগের চিকিৎসায় সীমাবদ্ধ না রেখে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই রোগ প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর। রোগের চিকিৎসায় একজন মানুষকে আর্থিক ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। এ কারণে সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে, যাতে মানুষ অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পেতে পারে।

ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেছেন, এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়, যা অনেক পরিবারের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। সরকার প্রদত্ত এককালীন এক লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট না হলেও রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

তিনি জানান, শনিবার সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি এ অর্থ পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করা হবে।

নগরীর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, সিলেটের জলাবদ্ধতা নিরসনে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ প্রকল্পের একটি অংশ হিসেবে সুরমা নদীর তীর সংরক্ষণ করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে নগরবাসী, বিশেষ করে প্রবীণ ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা হাঁটাচলার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাগারটি স্থানান্তরের পর ওই স্থানে একটি দৃষ্টিনন্দন আধুনিক পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে নগরবাসী সকাল-সন্ধ্যায় হাঁটাচলা করতে পারবেন এবং শিশুরা খেলাধুলার সুযোগ পাবে। পার্কটির নকশা প্রণয়নে দেশের সেরা নকশাবিদদের সহায়তা নেওয়ার চেষ্টা করা হবে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণে মিলনকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়নে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অবদান রয়েছে। তাদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং অবসর সময় কাটানোর জন্য একটি মিলনকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একসঙ্গে বসা, নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং পারস্পরিক যোগাযোগ রক্ষার প্রত্যাশা অত্যন্ত যৌক্তিক। সিলেটবাসী সম্মিলিতভাবে তাদের জন্য এমন একটি ব্যবস্থা করতে পারবে না, তা হতে পারে না। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সিলেটের শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কিংবা শিক্ষার্থীদের ভর্তি বাড়ানোই শিক্ষার উন্নয়নের মাপকাঠি হতে পারে না। বরং শিক্ষার্থীরা কতটা শিখছে, কতটা দক্ষতা অর্জন করছে এবং সেই শিক্ষা কর্মজীবনে কতটা কাজে লাগাতে পারছে, তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

তিনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা যেমন বেশি, তেমনি কৃতী শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এটি আশাব্যঞ্জক। তবে সামগ্রিকভাবে শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট দেশের অন্যান্য বিভাগের তুলনায় পিছিয়ে রয়েছে। ভর্তি ও পাসের হারসহ বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতার পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কার্যকর শিক্ষা বা ফাংশনাল লিটারেসির ক্ষেত্রেও একসময় সিলেটের অবস্থান দেশের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি ছিল। তাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কি না, সেটি বিবেচনা করলেই চলবে না। তারা যেন ভালোভাবে পড়তে পারে, পাঠের বিষয়বস্তু বুঝতে পারে এবং দৈনন্দিন জীবনের সাধারণ গাণিতিক সমস্যা সমাধান করতে পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

দেশের বহুধারার শিক্ষাব্যবস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেছেন, বাংলা মাধ্যমের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন ও মাদ্রাসাসহ বিভিন্ন ধারায় দেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব ধারার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও সামঞ্জস্য প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীরা যে ধারাতেই পড়াশোনা করুক না কেন, শিক্ষার মৌলিক মান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা যেন অন্তত একটি কর্মমুখী দক্ষতা নিয়ে বের হতে পারে, সে ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। শিক্ষার বিভিন্ন স্তরে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে সিলেটকে মেধাবী, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির উপযোগী অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।

শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মোট ৬৮৬ জন শিক্ষার্থীর মধ্যে সিলেট জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বাণিজ্যমন্ত্রীসিলেটনগর উন্নয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে