Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টিকটকে প্রেম, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের অভিযোগ

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৮
টিকটকে প্রেম, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়

টিকটক ও ফেসবুকে পরিচয়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন ঢাকা থেকে কুমিল্লায়। সেখানে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এরপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় কিশোরীকে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের রাজীব আহমেদ (২১)। তিনি কুমিল্লার একটি কাপড়ের দোকানে কর্মচারী। ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ওই কিশোরীর সঙ্গে ফেসবুক ও টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই সম্পর্কের জেরেই শুক্রবার ঢাকা থেকে কুমিল্লায় আসেন কিশোরীটি।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে রাজীব ওই কিশোরীকে ময়নামতি এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে কিশোরী চিৎকার-চেঁচামেচি করলে রাজীব ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন। পরে তারা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।

পুলিশকে অভিযুক্ত রাজীব আহমেদের ছবি দেখিয়ে শনাক্ত করেন কিশোরী।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বললেন, ‘৯৯৯-এ খবর পেয়ে রাত ২টার দিকে ময়নামতি এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীটি ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। তার বাবা-মা নেই এবং তার বাড়ি নরসিংদী এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

এদিকে শনিবার রাতে অভিযুক্ত রাজিব আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি। তিনি জানান, রাত ৯টার দিকে বুড়িচং থানার ময়নামতি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজিবকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন অভিযুক্ত।

ধর্ষণকুমিল্লাকিশোরীকে ধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা