Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

প্রেমিকের বিয়ের আসরে বিষপান, এক দিন পর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:৪১
প্রেমিকের বিয়ের আসরে বিষপান, এক দিন পর মৃত্যু

জিন্নাত আরা

চার বছরের প্রেম। ছিল একসঙ্গে জীবন গড়ার স্বপ্নও। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় পরিবারের সিদ্ধান্তে। প্রেমিকের বিয়ের খবর শুনে শেষবারের মতো ছুটে গিয়েছিলেন তার বাড়িতে। সেখানে গিয়ে দেখেন সাজ সাজ রব, চলছে বিয়ের আয়োজন। সেই দৃশ্যই হয়তো সহ্য করতে পারেননি জিন্নাত আরা। সবার সামনে বিষপান করে মৃত্যুর দিকে ঠেলে দেন নিজেকে। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন তিনি।

শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিন্নাত আরা (২২)।

ঘটনাটি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা গ্রামের। এ ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জালাল আহমদ জানিয়েছেন, লেমশীখালীর কবিরাপাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার (২২) সঙ্গে একই ইউনিয়নের নয়াঘোনা গ্রামের আবু হানিফার ছেলে রহিম উল্লাহর চার বছরের প্রেম ছিল। সম্প্রতি পারিবারিক সিদ্ধান্তে অন্যত্র বিয়ে ঠিক হয় রহিমের। শুক্রবার ছিল তার বিয়ের দিন। বিয়ের খবর পেয়ে দুপুরে প্রেমিকের বাড়িতে যান জিন্নাত। সেখানে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে উপস্থিত লোকজনের সামনেই বিষপান করেন।

জিন্নাত আরার বাবা নাজের হোসেনের অভিযোগ, বিষপানের পরও প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে সহযোগিতা না করে উল্টো তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।

কুতুবদিয়া থানার ওসি মাহাবুবুল হক বললেন, বিষপানে তরুণীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিবারের অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।



জিন্নাত আরাচট্টগ্রাম মেডিকেল কলেজবিয়ে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise