লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা দেলাওয়ার হোসাইন, সিনিয়র সহসভাপতি মহি উদ্দিন এবং সেক্রেটারি জহির উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার বিদায়ী সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহিম টানা ১৮ বছর এ পদে দায়িত্ব পালন করেছেন।





