Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘অনুমোদনহীন’ বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি ফারুক

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৫:২২
‘অনুমোদনহীন’ বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি ফারুক

ঝলমলে আলোকসজ্জায় বৈশাখী মেলা। তোরণে দেওয়া ছিল সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের ছবি। নজরে পড়লে খোঁজ করে তিনি জানলেন, আয়োজনটি ছিল অনুমোদনহীন। রবিবার রাতে গিয়ে মেলা ভেঙে দেন তিনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার নিশ্চিত করেছেন ঘটনাটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া এলাকায় রবিবার বসে মেলাটি। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন বলেছেন, ‘আমি এলাকায় এসে অনুমোদনহীন মেলার বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছবি ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অননুমোদিত। এ ছাড়া সরকারনির্ধারিত সময়ের বাইরে আলোকসজ্জা করে বিদ্যুৎ অপচয় করা হচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে আমি নিজেই মেলাটি ভেঙে দিয়েছি।’

সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন সংসদ সদস্য। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের দাবি, মেলা আয়োজনের প্রস্তুতি ছিল সোমবার। স্থানীয়রা সেদিন মেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেই সংসদ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান। রাতেই মেলা ভেঙে দেওয়া হয়, ফলে মেলার আয়োজন করা আর সম্ভব হয়নি।


নোয়াখালীবৈশাখী মেলাজয়নুল আবদিন ফারুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: