Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুলকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৪:৪৬
ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুলকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

এমপি গাজী নজরুলকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ। ছবি: আগামীর সময়

ভিডিও বিতর্ককে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন শ্যামনগরের বাসিন্দারা।

আজ বুধবার বেলা ১১টার দিকে শ্যামনগর সদর এলাকায় বিক্ষোভ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একইসঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার দাবিও জানান বিক্ষোভকারীরা।

‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিক্ষোভকারীরা এমপি গাজী নজরুল ইসলামের পোস্টার ও ছবিতে জুতা নিক্ষেপ করেন এবং সেগুলোতে আগুন দেন। একই সঙ্গে তার কুশপুত্তলিকাও দাহ করা হয়। অনেকের হাতে ছিল তার ছবি ও প্রতীকী ঝাড়ু।

সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন ইউনিয়নের বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের প্রত্যাশা পূরণ হয়নি। উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর উপজেলা সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্না জানিয়েছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তে সত্যতা প্রমাণিত হলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন

ভিডিও ভাইরালের পর ‘ব্যাকডেটে’ কাবিননামায় সই করেন এমপি নজরুল

২২ জুলাই ২০২৬

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ জানিয়েছেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে তারা হতাশ হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের পাশাপাশি গাজী নজরুল ইসলামকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের আহ্বান জানান।

নাগরিক নেতা ও সাবেক ডাকসু নেতা অধ্যাপক আবু সাইদ জানিয়েছেন, একজন জনপ্রতিনিধির প্রতি মানুষের যে আস্থা ছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা নষ্ট করেছে। তিনি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

নাগরিক নেতা আশেক-ই এলাহি মুন্না বলেছেন, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছিল। পরে একাধিক ভিডিও প্রকাশের পর সেই দাবি আর সামনে আসেনি।

এরপর গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে এক বিবৃতিতে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। পরে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে স্থানীয়দের হাতে তাকে আটক অবস্থায় দেখা যায় বলে দাবি করা হচ্ছে বলেও জানান তিনি।

আশেক-ই এলাহি মুন্না আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শ্যামনগরের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর, গাবুরার চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যরা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন রাজধানীর মগবাজারে পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর আলাদা ভিডিও বার্তায় ওই বিয়ের বিষয়টি সমর্থন করেন।

শ্যামনগরএমপি গাজী নজরুলঅবাঞ্ছিত ঘোষণা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    ২২ জুলাই ২০২৬, ০২:৩২

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩১

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২২ জুলাই ২০২৬, ০৮:২৫

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    ২২ জুলাই ২০২৬, ০৭:২০

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    ২২ জুলাই ২০২৬, ০৮:০৫

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    ২২ জুলাই ২০২৬, ০৯:১৫

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ১১:১৯

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪

    advertiseadvertise