Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১০ মেগাওয়াট ঘাটতিতে মনোহরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০০:৫১
১০ মেগাওয়াট ঘাটতিতে মনোহরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়

প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিং ও লো-ভোল্টেজে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ব্যাহত হচ্ছে উপজেলা সদরসহ মান্দারগাঁও, বাইশগাঁও ও হাসনাবাদ বাজারের ব্যবসা-বাণিজ্যও।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অর্ধেকের বেশি সময় ধরে থাকছে না বিদ্যুৎ। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও করুণ। কখনো বিদ্যুৎ সরবরাহ চালু হলেও ভোল্টেজ এত কম থাকে যে ফ্যান, ফ্রিজ, রাইস কুকার ও সেচ পাম্পের মতো প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র চালানো হয়ে পড়ে কঠিন। সামান্য কালবৈশাখী বা বৃষ্টি হলে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ।

এদিকে, বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে উপজেলা সদর ও হাসনাবাদ বাজারের শপিংমল, করাতকল (স-মিল) ও চালকলের পাশাপাশি মান্দারগাঁও ও বাইশগাঁও বাজারের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান, কম্পিউটার ও ফটোকপির দোকানের কার্যক্রম। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর ও আইপিএস ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন

ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং: দিন কিংবা রাত, স্বস্তি নেই

১২ আগস্ট ২০২৬

তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের। রাতের দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবাও হচ্ছে না।

অন্যদিকে লো-ভোল্টেজের কারণে সময়মতো সেচ দিতে পারছেন না কৃষক। এতে শঙ্কা তৈরি হয়েছে কৃষি উৎপাদন নিয়েও।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও দীর্ঘ সময় বিদ্যুৎ না পাওয়ায় স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর মনোহরগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এ কে এম আজাদ বলেছেন, ‘মনোহরগঞ্জ উপজেলাবাসীর জন্য বর্তমানে দৈনিক ২৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু আমরা জাতীয় গ্রিড থেকে পাচ্ছি মাত্র ১৫ মেগাওয়াট। বাকি ১০ মেগাওয়াট জাতীয় গ্রিড থেকে সরবরাহ না থাকায় লোডশেডিং করতে হচ্ছে।’

জাতীয় গ্রিড থেকে বরাদ্দ না বাড়লে এই সংকট দ্রুত সমাধান করা কঠিন হবে বলেও জানান তিনি।

কুমিল্লামনোহরগঞ্জলোডশেডিংলো ভোল্টেজবিদ্যুৎ বিপর্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে