Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জ বাজার

দুর্ভোগের শেষ কোথায়?

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৮:০৫
দুর্ভোগের শেষ কোথায়?

কালীগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় এই বাজারের অভ্যন্তরীণ সড়কজুড়ে কাদা, গর্ত আর জমে থাকা পানি, ছবি : আগামীর সময়

বাজারে এসেছিলেন নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। কিন্তু বাজার শেষে সঙ্গে করে নিয়ে যেতে হলো বিরক্তি, কাদা আর ভেজা কাপড়ের অভিজ্ঞতা।

কালীগঞ্জ উপজেলার প্রধান বাজারে আজ বৃহস্পতিবার সকালে এমনই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সালেক বাবু।

বাজারের ভেতরে পা রাখতেই শুরু হয় বৃষ্টি। সামনে কাদা আর ভাঙাচোরা রাস্তা দেখে মাঝখান দিয়ে হাঁটার সাহস পাননি তিনি। তাই রাস্তার একপাশ ধরে এগোতে থাকেন। কিন্তু সেখানেও ছিল আরেক বিপত্তি। দুই পাশের বহুতল ভবনের ছাদ থেকে নামানো পানিনিষ্কাশনের পাইপ দিয়ে ঝরতে থাকা বৃষ্টির পানি একের পর এক এসে পড়তে থাকে তার শরীরে। কাদা এড়াতে গিয়ে শেষ পর্যন্ত ভিজেই বাজার থেকে বের হতে হয় তাকে।

সরেজমিন দেখা যায়, কালীগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় এই বাজারের অভ্যন্তরীণ সড়কজুড়ে কাদা, গর্ত আর জমে থাকা পানি। কোথাও ইটের খোয়া, কোথাও বালির স্তূপ-সব মিলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পুরো সড়ক। কয়েক দিন আগে পৌরসভার উদ্যোগে ইটের খোয়া ও বালি ফেলে সাময়িক সংস্কারের চেষ্টা করা হলেও টানা বর্ষণে সেই উদ্যোগ উল্টো মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

আবু সালেক বাবু বললেন, ‘এই বাজারে প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা করতে আসেন। আশপাশের কারখানার শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ-সবারই ভরসা এই বাজার। অথচ রাস্তার এমন অবস্থা যে হাঁটাই দায়। তার ওপর ভবনের পাইপের পানি সরাসরি পথচারীদের গায়ে পড়ে। এটি শুধু অস্বস্তিকর নয়, দায়িত্বহীনতারও পরিচয়।’

আরও পড়ুন

রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি

০৯ জুলাই ২০২৬

‘বাজারের ভেতরে অটো বা রিকশা চলাচলের সুযোগ থাকলে বৃদ্ধ, নারী ও ভারী বাজার করা মানুষের অনেক সুবিধা হতো। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে সেটিও সম্ভব হচ্ছে না। দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা প্রয়োজন,’ যোগ করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, ‘শিল্পকারখানা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কালীগঞ্জ বাজারের গুরুত্বও বেড়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই বাজারে আসেন। নতুন ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। কিন্তু বাজারের অবকাঠামো সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উন্নত হয়নি। বরং প্রতি বর্ষায় একই দুর্ভোগ যেন নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।’

কাপড় ব্যবসায়ী ফারুক দেওয়ান জানালেন, ‘পৌরসভা কিছু ইটের খোয়া ফেলেছিল ঠিকই, কিন্তু কাজটি টেকসই হয়নি। কয়েক দিনের বৃষ্টিতেই সব কাদা হয়ে গেছে।’

ব্যবসায়ী মো. আলামিন হোসেনের মতে, ‘বাজারের অবস্থা এখন এমন যে ধানের চারা লাগালেও হয়তো জন্মাবে। প্রতি বছর একই দৃশ্য দেখি, কিন্তু স্থায়ী কোনো সমাধান দেখি না।’

কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের মুসল্লি ফারুক আহমেদের ভাষ্য, ‘মুসল্লিদের দুর্ভোগের কথা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু যে সংস্কার করা হয়েছে, সেটি দীর্ঘস্থায়ী হয়নি। এখন প্রয়োজন স্থায়ী সমাধান।’

আরও পড়ুন

আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষ, সাজেক ছাড়লেন ৮৮ পর্যটক

০৯ জুলাই ২০২৬

কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদের মতে, ‘বর্ষার আগে সীমিত পরিসরে কিছু কাজ করা হয়েছিল। অতিবৃষ্টিতে পরিস্থিতি আবার খারাপ হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত করণীয় নির্ধারণ করা হবে।’

কালীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) শ্যামল কুমার দত্ত বললেন, ‘প্রশাসনিকভাবে বিষয়টি জেনেছি। প্রকৌশল বিভাগকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।’

কালীগঞ্জ পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলামের মতে, ‘বাজারের সড়ক ও ড্রেনেজ সমস্যার বিষয়টি আমাদের নজরে আছে। সাময়িক সংস্কারের পরও টানা বর্ষণে পরিস্থিতির অবনতি হয়েছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে আরসিসি সড়ক নির্মাণসহ প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের বিষয়ে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেওয়া হবে।’


কালীগঞ্জ বাজারকাদাসড়ক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise