Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানি নামার বদলে নতুন এলাকা প্লাবিত, দুর্ভোগে ঝিনাইগাতীর মানুষ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৫৮
পানি নামার বদলে নতুন এলাকা প্লাবিত, দুর্ভোগে ঝিনাইগাতীর মানুষ

ছবি: আগামীর সময়

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা পরিস্থিতির উজানে কিছুটা উন্নতি হলেও ভাটির দিকে পানি নেমে নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

এতে কুনাগাঁও, দরিকালীনগর, সারিকালীনগর, দক্ষিণ দাড়িয়ার পাড়, লংকেশ্বর, চতল, বালিয়াচন্ডি, রাঙামাটিয়া, বাতিয়াগাঁওসহ বিভিন্ন এলাকার বহু পরিবার হয়ে পড়েছে পানিবন্দি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও এখনও অসংখ্য পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বিশুদ্ধ পানির সংকট, রান্নার অসুবিধা এবং শুকনো খাবারের ওপর নির্ভরতা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। গবাদিপশুর জন্য খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। ঘাস, খড় ও গো-খাদ্য পানিতে তলিয়ে বা নষ্ট হয়ে যাওয়ায় গরু-ছাগল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

ধলী বিলের পার্শ্ববর্তী এলাকায় মানুষ নৌকা ও কলাগাছের ভেলা ব্যবহার করে চলাচল করছেন। খাল-বিল ভরাট হয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে স্থানীয়রা জানান।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেছেন, নিম্নাঞ্চলে মাঠে এখন কোনো ফসল না থাকায় কৃষিতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। তবে মাছের ঘের থেকে মাছ বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বললেন, ভাটির পানি দ্রুত নামতে শুরু করেছে। ভারী বৃষ্টি না হলে পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে। ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত প্রস্তুত করে জমা দিতে।

এদিকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান। তিনি উল্লেখ করেন, পানিবন্দি কোনো পরিবার অসহায় বা খাদ্য সংকটে আছে, এমন খবর পেলেই দলের একজন দায়িত্বশীল হিসেবে তাদের পাশে দাঁড়াবেন তিনি।

সারিকালীনগর এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা ও সাংবাদিক শান্ত শিফাত বললেন, নদী-খাল এখন আর তার স্বাভাবিক অবস্থানে নেই। ধলী-বাইলা বিলের খাল বন্যার সাথে আসা বালু ও মাটির প্রলেপে ভরাট হয়ে চর এলাকায় পরিণত হয়েছে। বিল বলতে এখন আর প্রকৃত অর্থে কিছু অবশিষ্ট নেই।

তিনি যোগ করেন, খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং ফসল ডুবে নষ্ট হয়। সবচেয়ে বড় সংকট এখন গবাদিপশুর খাদ্য। খড়, ঘাস ও গো-খাদ্য পানিতে নষ্ট হয়ে যাওয়ায় কৃষক ও খামারিরা চরম বিপাকে পড়েছেন। দ্রুত খাল-বিল খনন না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

বন্যাপ্লাবিতঝিনাইগাতিনিম্নাঞ্চল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন