Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুন্সীগঞ্জ

ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৯:২৫
ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ধর্ষণে ব্যর্থ হয়ে এক মাদ্রাসাশিক্ষার্থীকে গলায় ছুরি মেরে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম সোনারং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মো. লোকমান হোসেন পলাতক।

স্থানীয় সূত্র বলছে, অভিযুক্ত শিক্ষক দুপুরে তার মাদ্রাসার শিক্ষার্থী মাজেদ আহমেদকে (১৪) উপজেলার পশ্চিম সোনারং এলাকার জনৈক বারেক মিয়ার বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষার্থীকে। বাধা দিলে তিনি অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে আঘাত করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

টংগিবাড়ী থানার ওসি মোহাম্মদ শামিম বলেছেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পলাতক। তাকে গ্রেপ্তারে ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।’

অভিযুক্ত হাফেজ মো. লোকমান হোসেন ভোলা জেলার চর-ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। তিনি টংগিবাড়ী সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকতা করেন।

বলাৎকারমুন্সীগঞ্জমাদ্রাসাছাত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: