নিজেদের শিক্ষককেই ট্রেজারার করার দাবি

গ্রাফিকস: আগামীর সময়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) ট্রেজারার পদে বহিরাগত নয়, নিজ ক্যাম্পাসের শিক্ষক পরিষদ থেকেই এ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবি জানালেন তারা। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা এ দাবিসংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকার পরও বহিরাগত শিক্ষককে কেন এখানে ট্রেজারার পদে নিয়োগ দিতে হবে। যেসব শিক্ষক বিগত দিনে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিগত দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন, তাদের মূল্যায়নের সময় এসেছে এখন।




