Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘বুক কাটা বাবু’সহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার, মিলল চাপাতি-চাকু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২২:০৬
‘বুক কাটা বাবু’সহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার, মিলল চাপাতি-চাকু

গ্রেপ্তররা— সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে শামীম হোসেন বাবু ওরফে ‘বুক কাটা বাবু’ নামে পরিচিত একাধিক মামলার আসামিও রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ধারালো চাকু ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গতকাল রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে গ্রেপ্তারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু (৩৭), আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬), মো. মিলন (৩৫), সাগর আহমেদ ইয়ামিন (২৫) ও ফয়সাল (২২)।

আরও পড়ুন

বালুঘাটের কর্মীকে ইউএনওর মারধর

১২ আগস্ট ২০২৬

পুলিশ জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অভিযান চালিয়ে চাপাতিসহ শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় ছিনতাই ও অন্যান্য অপরাধে ১৬টি মামলা রয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস, মিলন ও মো. মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে সাগর আহমেদ ইয়ামিন ও ফয়সালকেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেছেন, পৃথক অভিযানে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরটঙ্গী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার