Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া

শূন্যরেখা থেকে ৪ দিন পর ১২ জনকে ফেরত নিল বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৫:০০
শেয়ার করুন:
শূন্যরেখা থেকে ৪ দিন পর ১২ জনকে ফেরত নিল বিএসএফ

ছবি: আগামীর সময়

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় থাকা ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির সঙ্গে আরেক দফা পতাকা বৈঠকের পর তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে চার নারী, চার পুরুষ ও চার শিশুকে দৌলতপুরের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ও এলাকাবাসী এতে বাধা দেয়। এরপর থেকে সীমান্তের কাছে মাথাভাঙ্গা নদীর তীরে পাটক্ষেতের আইলে অবস্থান করছিলেন তারা। স্থানীয় বাংলাদেশিরা মাঝে মাঝে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে তাদের খাবার-পানি দিয়ে আসতেন।

এই ১২ জনের বিষয়ে গত শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে বসে পতাকা বৈঠক। বিএসএফ তাদেরকে নিজেদের নাগরিক মানতে ছিল নারাজ। ফিরিয়ে নিতেও জানিয়েছিল অস্বীকৃতি।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, ‘আজ বেলা ১১টার দিকে সীমান্তের ১৫০/৩-এস পিলারের কাছে দুই বাহিনীর মধ্যে আবার পতাকা বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী ওই ১২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তার ভাষ্য, ‘প্রথম দফার বৈঠকে বিএসএফ আটকে পড়াদের ভারতীয় নাগরিক নয় বলে দাবি করেছিল। তবে বিজিবি তাদের ভারতীয় নাগরিক হওয়ার পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তুলে ধরে কঠোর অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়।’

সীমান্ত এলাকায় কোনো অনুপ্রবেশকারীকে অবস্থান করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে- সতর্ক করলেন এই কর্মকর্তা।

পুশইনকুষ্টিয়াদৌলতপুর সীমান্তবিজিবিবিএসএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন