বালাগঞ্জে হাসপাতালের ওয়ার্ডে শিশু ধর্ষণ, এক ব্যক্তির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, সিলেট

জেলা ও দায়রা জজ আদালত, সিলেট। সংগৃহীত ছবি
সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সুমেল খা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মোস্তাক আহমদ এ তথ্য জানিয়েছেন।
দণ্ড পাওয়া সুমেল উপজেলার গোপকান গ্রামের তোইমুজ খার ছেলে। ২০০৭ সালে ঘটনার সময় তার বয়স ছিল ২২ বছর।
মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর শিশুটির চাচা বালাগঞ্জ থানায় মামলা করেন।




