Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮
নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

উত্তাল সাগর ছেড়ে উপকূলে ফিরছে শত শত ট্রলার

মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসে টিকতে না পেরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে গভীর সাগর ছেড়ে কূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। ইতোমধ্যে শত শত ট্রলার সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে।

বাগেরহাটের শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন ঘাটে অর্ধশতাধিক ট্রলার নোঙর করে থাকতে দেখা গেছে। এসব ট্রলার দুই দিন আগে সাগর থেকে মাছ নিয়ে ঘাটে ফিরেছিল। আহরিত মাছ বিক্রি শেষে ফের সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। এর মধ্যেই হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় তারা আর সাগরে যেতে পারেননি। ফলে ঘাটে অলস সময় কাটাচ্ছেন জেলেরা।

শরণখোলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার মো. কবির হাওলাদার বললেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে নামার উপায় নেই। সাগর থেকে মাছ নিয়ে ফিরে আসার পর আর যেতে পারেনি জেলেরা। দুই দিন ধরে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট এবং রায়েন্দা খালসহ বিভিন্ন মৎস্য ঘাটে ট্রলারগুলো নোঙর করে আছে। এতে জেলেরা বসে বসে খাওয়ার ফলে লোকসান গুণতে হচ্ছে মহাজনদের।’

শরণখোলা উপজেলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, ঝড়ো বাতাস আর উত্তাল ঢেউয়ে টিকতে না পেরে গভীর সাগর থেকে সব ফিশিং ট্রলার কূলে ফিরে এসেছে। কয়েকশ ট্রলার শরণখোলাসহ উপকূলের মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা ও পাথরঘাটায় এবং পূর্ব সুন্দরবনের মেহেরআলী ও ভেদাখালী এলাকায় আশ্রয় নিয়েছে।

মৎস্যজীবী নেতা আবুল হোসেন আরও বললেন, ‘একে তো তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি হওয়ায় দিশেহারা মহাজনরা। অন্যদিকে একের পর এক দুর্যোগের কবলে পড়ে মৌসুমের প্রায় অর্ধেক সময় মাছ ধরা বন্ধ থাকে। ফলে ঋণের চাপে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমাদের।’

সাগরসংলগ্ন দুবলার চরের মেহেরআলী লাইট হাউসের কর্মী সবুজ হাওলাদার জানান, সাগর খুবই উত্তাল। ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরা বন্ধ হয়ে গেছে। শত শত ফিশিং ট্রলার উপকূলে ফিরে নিরাপদে আশ্রয় নিয়েছে। বেশ কয়েকটি ট্রলার সুন্দরবনের মেহেরআলী ও ভেদাখালী খালে নিরাপদে অবস্থান করছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মিলটন রায় জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে কোনো ফিশিং ট্রলার নেই। সুন্দরবনে আশ্রয় নেওয়া ট্রলার ও জেলেদের নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে।

সাগরনিম্নচাপট্রলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা