Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়ায় নিখোঁজ নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২১:২৭
কুষ্টিয়ায় নিখোঁজ নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

উদ্ধার করা নৈশপ্রহরীর মরদেহ— সংগৃহীত

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর বাদশা সেখ (৪০) নামে এক নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কুমারখালীর চাপড়া ইউনিয়নের উত্তরপাড় সাঁওতা গ্রামের মরা কালিগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা সেখ উত্তরপাড় সাঁওতা গ্রামের মৃত আত্তাপ শেখের ছেলে। তিনি মরা কালিগঙ্গা নদীতে রাতে মাছ পাহারা দেওয়ার কাজ করতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত পাঁচ দিন ধরে নদী পাহারা দিতে গিয়ে বাদশা আর বাড়ি ফেরেননি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার বিকালে মরা কালিগঙ্গা নদীর পাড়ে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা সেখানে জড়ো হন এবং পুলিশকে খবর দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরপাড় সাঁওতা গ্রামের পাকা সড়কের পাশেই মরা কালিগঙ্গা নদী। সড়কের পাশে থাকা একটি টিনের চালার ঘর থেকে রাতে নদী পাহারা দিতেন বাদশা। ওই ঘরের পেছনেই উপুড় হয়ে পড়ে ছিল তার অর্ধগলিত মরদেহ। খবর পেয়ে নদীপাড়ে ভিড় করেন স্থানীয়রা। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

আরও পড়ুন

বাইরে জলাবদ্ধতা, ঘরে নবজাতকসহ প্রসূতির মৃত্যু

১৫ জুলাই ২০২৬

নিহতের স্ত্রী সালমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বললেন, ‘তিনি (বাদশা) রাতে নদীতে মাছ পাহারা দিতেন। মাঝে মাঝেই ৫-৭ দিন, এমনকি এক মাস পর পর বাড়ি ফিরতেন। তাই এবারও ৫ দিন বাড়ি না আসায় আমরা চিন্তা করিনি। থানায় জিডি করিনি। আমাদের ধারণা, পূর্বশত্রুতার জেরে কোনো চক্র তাকে নির্মমভাবে হত্যা করে এখানে ফেলে গেছে। আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।’

স্থানীয়দের ধারণা, নদী পাহারা দেওয়াকে কেন্দ্র করে কারও সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

তিনি বলেছেন, ‘মরদেহটি বিকৃত ও গলিত হয়ে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ানৈশপ্রহরীর মরদেহ উদ্ধারকুমারখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র