কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর বাদশা সেখ (৪০) নামে এক নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কুমারখালীর চাপড়া ইউনিয়নের উত্তরপাড় সাঁওতা গ্রামের মরা কালিগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বাদশা সেখ উত্তরপাড় সাঁওতা গ্রামের মৃত আত্তাপ শেখের ছেলে। তিনি মরা কালিগঙ্গা নদীতে রাতে মাছ পাহারা দেওয়ার কাজ করতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পরিবারের সদস্যরা জানান, গত পাঁচ দিন ধরে নদী পাহারা দিতে...