Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে এসএসসির পুনর্নিরীক্ষিত খাতা ফের দেখা হলো রাতে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩
রাজশাহীতে এসএসসির পুনর্নিরীক্ষিত খাতা ফের দেখা হলো রাতে

ছবি: আগামীর সময়

রাত তখন ১০টা। দিনের ব্যস্ততা অনেক আগেই শেষ হয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। বাইরে নীরবতা। প্রধান ফটক বন্ধ। কিন্তু ভেতরে তখনও এসএসসির খাতা দেখা।

কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অবস্থান করছেন বোর্ড ভবনে। পুনর্নিরীক্ষণ হওয়া উত্তরপত্র আবারও দেখছেন তারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ২৭ শিক্ষককে বোর্ডে ডেকে নিয়ে মধ্যরাত অব্দি দেখানো হয়েছে এসএসসির ইংরেজি ও গণিতের খাতা।

বোর্ডের একাধিক সূত্র বলছে, এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে নিয়ম অনুযায়ী খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। সেই খাতাগুলো কয়েক ধাপে দেখেন শিক্ষকরা। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেও কিছু খাতা নিয়ে আবার বসেছে কর্তৃপক্ষ।

বোর্ডের কয়েক কর্মকর্তা বলেছেন, রাতে এভাবে ২৭ শিক্ষককে ডেনে এনে পুনর্নিরীক্ষণের খাতা আবার দেখানোর মতো ঘটনা আগে কখনও দেখেননি তারা।

রাত সাড়ে ১১টার দিকে বোর্ডের ফটকের সামনে আসেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন। সাংবাদিকদের চেয়ারম্যান বলেন, ‘আমাদের কাজ শেষ হয়নি, রেজাল্ট দিতে হবে তাড়াতাড়ি। এই জন্য রাতে কাজ হচ্ছে।’

আরও পড়ুন

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে এবার রেকর্ড আবেদন, কোন কারণে

১৮ আগস্ট ২০২৬

পুনর্নিরীক্ষণ হওয়া খাতা আবার দেখার কারণ জানতে চাইলে তার জবাব, ‘খাতা দেখে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমাদের মনে হয়েছে আরও দেখা দরকার। ভালো করে দেখা দরকার। ইংরেজি আর অংকের খাতায় অনেক বেশি ফেল। খাতাও অনেক। সেগুলো দেখতে একটু দেরি হয়েছে।’

রাতে শিক্ষকদের ডেনে আনার ব্যাখ্যা দিলেন চেয়ারম্যান। তার ভাষ্য, দিনের বেলায় শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তাই তাদের সুবিধাজনক সময়ে সন্ধ্যার পর ডেকে এনে কাজ করানো হয়েছে। আজ বুধবারই নম্বর হস্তান্তর করতে হবে বলে এই তাড়াহুড়ো।

খাতা দেখা শেষে রাত ১২টার দিকে বোর্ড থেকে বেরিয়ে যান শিক্ষকরা।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।

এরপর ১৭ আগস্ট পর্যন্ত বোর্ডে জমা পড়ে ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। এর মধ্যে ইংরেজি ও গণিতেই আবেদন সবচেয়ে বেশি।

এই পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে বোর্ডসূত্রে।

রাজশাহীশিক্ষা বোর্ডএসএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise